চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আমেরিকার পতাকা ধরে স্টেডিয়ামে দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) বোর্ডকে সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বোর্ডের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এই স্থগিতাদেশ আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ওপর কোনো প্রভাব ফেলবে না।

নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। তবে গত জুলাইয়ে বার্ষিক সাধারণ সভায় ইউএসএসিকে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক সংস্কার করার জন্য তিন মাস সময় দিয়েছিল আইসিসি। সেই সময় বোর্ডকে সতর্ক করে বলা হয়েছিল, সংস্কারের অগ্রগতির ওপর ভিত্তি করে আইসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে নির্ধারিত সময় পেরোলেও প্রত্যাশিত পরিবর্তন না আসায় স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা (এনজিবি) মর্যাদা পাওয়ার প্রক্রিয়ায় এই স্থগিতাদেশ তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না। এর আগে আইসিসি একটি ছয় দফা রোডম্যাপ তৈরি করেছিল, যার মধ্যে নতুন স্বাধীন পরিচালক নিয়োগ, পুরোনো বোর্ডের পদত্যাগ এবং নতুন নির্বাচনের মতো ধাপ ছিল।

তবে এখনও স্পষ্ট নয়, যুক্তরাষ্ট্রে ক্রিকেট পরিচালনার দায়িত্ব কে নেবে। ইউএসএসি চেয়ারম্যান ভেনু পিসিকে জানিয়েছেন, স্থগিতাদেশের বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও তাদের কিছু জানানো হয়নি।

Tags: আইসিসিনিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্থগিতাদেশ
Previous Post

নিউ ইয়র্কের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দুঃখ প্রকাশ

Next Post

পাকিস্তান-শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হবে: রাজনাথ সিং

Next Post
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হবে: রাজনাথ সিং

ট্রাম্পের ভাষণ দিতে যাওয়ার পথে বন্ধ হয় এস্কেলেটর, নষ্ট হয় টেলিপ্রম্পটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ভাষণ দিতে যাওয়ার পথে বন্ধ হয় এস্কেলেটর, নষ্ট হয়ে যায় টেলিপ্রম্পটারও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT