চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচে হাইপ থাকবে, থাকা উচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচের সময় খেলোয়াড়দের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত

পারফরম্যান্স বিবেচনায় ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ পিছিয়ে থাকলেও প্রতিবেশি দুই দেশের লড়াইয়ে বাড়তি একটা হাইপ থাকে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচে হাইপ থাকা স্বাভাবিক এবং থাকা উচিত।

বুধবার সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন এমন।

বলেছেন, ‘প্রত্যেকটা ম্যাচেই হাইপ থাকবে। বিশেষ করে ভারতের ম্যাচে হাইপ থাকবেই। কারণ তারা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। সুতরাং অবশ্যই হাইপ থাকতেই হবে। আমরা কেবল সেই হাইপের স্রোতে গা ভাসাতে চাই। আমরা মুহুর্ত এবং ম্যাচটা উপভোগ করতে যাচ্ছি। আমরা এভাবেই মাঠে নামার চেষ্টা করছি। ম্যাচটি উপভোগ করার পাশাপাশি নিজেদের সেরাটা দিতে চাই।’

সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে টাইগাররা। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাউকে হারাতে পারলেই ফাইনালের পথটা সুগম হবে লিটনদের। অবশ্য এখনই ফাইনালের জন্য নিজেদের ফেভারিট মানতে চান না সিমন্স।

বলেছেন, ‘এখনো কোনো ফেভারিট নেই। আমাদের এখনো দুটি ম্যাচ খেলতে হবে এবং দুটি দলই খুব শক্তিশালী দল। তাই আমাদের ক্রিকেট খেলতে হবে। আমি এখন কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবছি। তারপর সেই ম্যাচ শেষ হলে পাকিস্তান নিয়ে ভাবব। তারপর সেটা শেষ হলে, ফাইনাল নিয়ে ভাবা যাবে। আপাতত আমরা কেবল ভারতের দিকেই মনোযোগ দিচ্ছি।’

Tags: এশিয়া কাপ-২০২৫বাংলাদেশভারতলিড স্পোর্টসসিমন্স
Previous Post

গাইবান্ধায় পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

Next Post

নিউ ইয়র্কের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দুঃখ প্রকাশ

Next Post
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের লোগো, সবুজ পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দুঃখ প্রকাশ

আমেরিকার পতাকা ধরে স্টেডিয়ামে দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT