চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে ‘কিং অব আর্টস’ সম্বোধন, গৌরীর আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
শাহরুখ খান কালো পোশাক পরা, sunglasses পরে, পেছনে ফুলের ফুলদানি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান জিতে ইতিহাস গড়েছেন বলিউড কিং শাহরুখ খান। দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করলেন গৌরী খান।

আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং এ পুরস্কারের জন্য বিশেষ এক মেন্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন!

গৌরী খান ফেসবুক ও ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে লেখেন,“কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য…। এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।”

শাহরুখ খান ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এদিকে, ভক্তরা গৌরীর পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

এদিকে শাহরুখ খানকে সম্মাননা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু। তিনি তাঁকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন।

পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তাঁর প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস।’”

এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয়।

Tags: গৌরীগৌরী খানজাতীয় চলচ্চিত্র পুরস্কারশাহরুখশাহরুখ খানসিনেমা
Previous Post

আম্পায়ার ডিকি বার্ড মারা গেছেন

Next Post

হত্যা মামলার ৯ মাস পর মূল রহস্য উদঘাটন, দুই আসামির দায় স্বীকার

Next Post
পুলিশ কর্মকর্তারা হত্যার রহস্য উদঘাটনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার ৯ মাস পর মূল রহস্য উদঘাটন, দুই আসামির দায় স্বীকার

বাংলাদেশের ধর্মীয় নেতাদের উপস্থিতিতে মানবতা ও ধর্মের একতা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মের পরিচয় বড় নয়, মানবতার পরিচয় বড়: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT