চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদিনহো-জিদানদের এলিট ক্লাবে ডেম্বেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি, রোনালদিনহো ও জিদান এলিট ক্লাবে ডেম্বেলে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি, রোনালদিনহো এবং ডেম্বেলে

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অর জিতেছেন উসমানে ডেম্বেলে। অর্জনের সাথে যোগ দিয়েছেন লিওনেল মেসি, রোনালদিনহো এবং জিনেদিন জিদানের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে। যে ক্লাবের খেলোয়াড়দের ঝুলিতে আছে বিশ্বকাপ, ব্যালন ডি’অর এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ট্রেবল ট্রফি।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক রোনালদিনহো।

ডেম্বেলে ২০২৪-২৫ মৌসুমে পিএসজির ইতিহাস গড়তে সাহায্য করেছেন। ক্লাবটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আসে গত মৌসুমে। লিগ ওয়ান এবং কোপ দে ফ্রান্সও জেতে পিএসজি। গত মৌসুমে ডেম্বেলে ট্রেবল জয়ের পথে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন।

২৮ বর্ষী ফ্রান্স তারকা এখন ১০ জনের এলিট ক্লাবের একজন। যারা ব্যক্তিগত ট্রেবল অর্জন করেছেন। ডেম্বেলে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির হয়ে এবং গতরাতে ব্যালন ডি’অর হাতে তুলেছেন।

এ অর্জনে প্রথম ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের কিংবদন্তি স্যার ববি চার্লটন। তারপর জার্মানির দুই কিংবদন্তি জার্ড মুলার এবং ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, ইতালির সাবেক স্ট্রাইকার পাওলো রস্সিও এটি অর্জন করেছেন। ২০০২ সালে বিশ্বকাপজয়ী জিদান তালিকায় যুক্ত হন।

ব্রাজিলের রিভালদো, রোনালদিনহো এবং কাকা আছেন অর্জনটির তালিকায়। ডেম্বেলের আগে সবশেষ ৮ বারের বালন ডি’অর জয়ী মেসি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে তালিকায় অন্তর্ভুক্ত হন। ডেম্বেলে ইতিহাসের অংশ হলেন সোমবার রাতে।

Tags: জিদানডেম্বেলেপিএসজিব্যালন ডি অরমেসিরোনালদিনহোলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ: সেলিমা রহমান

Next Post

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে: র‍্যাব মহাপরিচালক

Next Post
র‍্যাব মহাপরিচালকের সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে: র‍্যাব মহাপরিচালক

জনসমুদ্রের মাঝে জুবিনের শেষ বিদায়, গান স্যালুট. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিনের অন্তিম যাত্রাতেও জনসমুদ্র, গান স্যালুটে বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT