চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের পোশাক ও হ্যান্ডকাপসহ দুই ‘ভুয়া ডিবি পুলিশ’ আটক

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
10:15 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
দুই ভুয়া ডিবি পুলিশ আটক, পোশাক ও হ্যান্ডকাপ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে পুলিশের লোগো সম্বলিত নিরাপত্তা ভেস্ট ও হ্যান্ডকাপসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন-সদর উপজেলার মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০) ও ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মোজাম্মেল মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত সোমবার রাত সাড়ে ৮টার পর মশিউর ও মজনু মাধাইনগর বাজারে এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে পুলিশের একটি নিরাপত্তা ভেস্ট ও হ্যান্ডকাফও ছিল। তাদের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহ হওয়ায় বাজারের লোকজন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় উভয়েই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে স্থানীয়রা ডিবি পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলেও তারা তা দেখাতে পারেনি। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Previous Post

ব্যালন ডি’অর হাতে যা বললেন অশ্রুসিক্ত ডেম্বেলে

Next Post

বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকিতে ফেলছে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা শান্তি ও উন্নয়নের জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকিতে ফেলছে: প্রধান উপদেষ্টা

দুটি ব্যক্তি ঝড়ের পানিতে লড়াই করছে, একটি রশি ধরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে ক্ষয়ক্ষতির পর ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT