চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি কোষাগারে ১৪’শ কোটি রেখে যাচ্ছে বর্তমান কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি কর্মকর্তাদের বৈঠক, কোষাগারে অর্থ সংরক্ষণ বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির সবশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। দায়িত্ব ছাড়ার আগে বিসিবির কোষাগারে প্রায় ১৪শ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি।

বিসিবি সবশেষ সাধারণ সভা সন্ধ্যা সাড়ে ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে ৯টার পর। পরে মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। এদিন বেশ কিছু বিষয় নিয়ে এদিন খোলাসা করেছেন দুজনে।

সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ আলোচনাই ছিল বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশনের দেয়া সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে বলে জানিয়েছেন ইফতেখার রহমান।

বিসিবির এই পরিচালক জানিয়েছেন, কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি। এছাড়া বিপিএলের পূর্বের ১৮টি ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ইফতেখার।

বলেছেন, ‘আমাদের আর্থিক অবস্থা। বর্তমানে প্রায় ১,৩৯৮ কোটি টাকা রয়েছে, যার মধ্যে এফডিআর, হাতে থাকা নগদ অর্থ, ব্যাংকে জমা ইত্যাদি অন্তর্ভুক্ত। অর্থাৎ মোটামুটি ১,৪০০ কোটি টাকার মতো অর্থ রেখে যাওয়া হচ্ছে। এটি প্রকৃত সংখ্যা, চাইলে সঠিক অঙ্কও জানানো সম্ভব। আরেকটি বিষয় হল, আমাদের মোট বকেয়া প্রায় ৪০ কোটি টাকা।’

যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে টাকা পাওনা তাদের নাম প্রকাশ করে মিঠু বলেছেন, ‘বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (যা চিটাগাং-এর ছিল)-সব মিলিয়ে মোট ১৮টি দল। এ পর্যন্ত বিপিএলে এই ১৮টি দলই ডিফল্টার হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের আরবিট্রেশন প্রক্রিয়া চলছে।’

Tags: নির্বাচনবিসিবিমিঠুলিড স্পোর্টস
Previous Post

জেন জি’র প্রবল উত্থানে কাঁপছে ম্যানিলা

Next Post

ডিসেম্বরে বিপিএল, তিন বছরের জন্য দায়িত্ব পাচ্ছে আমেরিকান প্রতিষ্ঠান আইএমজি

Next Post
বাংলাদেশের বিপিএল চ্যাম্পিয়ন দল বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে বিপিএল, তিন বছরের জন্য দায়িত্ব পাচ্ছে আমেরিকান প্রতিষ্ঠান আইএমজি

স্পোর্টস প্রেস কনফারেন্সে এনরিকে বলছেন কিছু বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের বর্ষসেরা কোচ এনরিকে, মেয়েদের ভিগম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT