চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে কোন ছবি যাচ্ছে অস্কারে, জানা যাবে শনিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: বাংলাদেশের অস্কার প্রার্থীর ছবি ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশ থেকে জমা পড়েছে ৫টি বাংলা চলচ্চিত্র।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এ বছরও দেশের চলচ্চিত্র থেকে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী ১৬ সেপ্টেম্বর ছিল চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ।

এবার জমা পড়া সিনেমাগুলো হলো—

১. সাবা: পরিচালক মাকসুদ হোসাইন। প্রযোজনায় ফিউশন পিকচার।
২. বাড়ির নাম শাহানা, পরিচালক লীসা গাজী। প্রযোজনায় কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
৩. নকশিকাঁথার জমিন: পরিচালক আকরাম খান। প্রযোজনায় টিএম ফিল্মস।
৪. প্রিয় মালতী: পরিচালক শঙ্খ দাশগুপ্ত। প্রযোজনায় ফ্রেম পার সেকেন্ড।
৫. ময়না: পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া।

জহিরুল ইসলামের সভাপতিত্বে অস্কার বাংলাদেশ কমিটি জমা পড়া চলচ্চিত্রগুলো পর্যালোচনা করবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটি সিনেমা বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন পাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে, বাংলাদেশের কোন ছবি এবার অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হলো।

আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসে। শর্টলিস্টের মনোনয়নের তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি।

Tags: অস্কারআকরাম খানএকাডেমি অ্যাওয়ার্ডনকশিকাঁথার জমিনপ্রিয় মালতিবাড়ির নাম শাহানাবাংলাদেশময়নালিড বিনোদনসাবা
Previous Post

ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ

Next Post

ভারী বৃষ্টিপাতে রাজধানীতে জনদুর্ভোগ

Next Post
ঢাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিপাতে রাজধানীতে জনদুর্ভোগ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT