চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে আওয়ামী লীগের মিছিল থেকে ৪ জন আটক

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:37 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
বরিশালে আওয়ামী লীগের মিছিল, হাতে পতাকা ও মিছিলের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি।

এসময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিনে নথুল্লাবাদ বাসস্টান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে’ এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাদ বাসস্টান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র-জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

পরে পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা। আটকৃতরা হলেন, ৩০নং ওয়ার্ডের বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো. জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো. শাহীন শেখ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতদিন বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।

Tags: আটকঝটিকা মিছিল
Previous Post

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

Next Post

গোসলের সঠিক সময় কোনটা? বিজ্ঞান যা বলছে

Next Post
প্রাকৃতিক আলোতে একজন নারী শাওয়ারে গোসল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোসলের সঠিক সময় কোনটা? বিজ্ঞান যা বলছে

ক্রিকেটাররা মাঠে কথা বলছেন, ভারত ও পাকিস্তান দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচে আর ‘প্রতিদ্বন্দ্বিতা’ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT