চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, পরিবেশ, বাংলাদেশ
A A
রাজধানীতে প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, মানুষ চলাচলে দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা কয়েক ঘণ্টার এই বর্ষণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা।

আজ (২২ সেপ্টেম্বর) সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলতে থাকা প্রবল বৃষ্টি ও বজ্রপাতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অল্প সময়ের মধ্যেই মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মালিবাগ, রাজারবাগ, গুলশানসহ বেশ কিছু এলাকায় পানি জমে যায়। এতে যানবাহনের গতি কমে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট।

অফিসের সময় বৃষ্টি পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকেই বাসা থেকে বের হতে না পেরে দেরিতে কাজে যোগ দিয়েছেন। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তাছাড়া আজ সন্ধ্যার আগে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

টানা গরমের পর এই বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা চরম ভোগান্তি তৈরি করেছে। বিশেষ করে স্কুলপড়ুয়া ও বয়স্কদের চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

Tags: বৃষ্টিমুষলধারে বৃষ্টি
Previous Post

যুক্তরাজ্যসহ আরও দুই দেশ স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে

Next Post

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েল

Next Post
শোকাহত পরিবারের সদস্যরা গাজায় নিহতের দেহের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েল

প্যালেস্টাইন পতাকা উড়ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT