চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে শিশুরা ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা সিটি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজার চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে গাজা সিটির বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা এবং উত্তর গাজা থেকে পালিয়ে আসা একটি ট্রাকে থাকা চারজনও রয়েছেন।

রোববার ২১ সেপ্টেম্বর চিকিৎসকদের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। আবাসিক ভবন, স্কুল-আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং গাজা সিটি থেকে পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের বহনকারী ট্রাকে হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন। এছাড়া গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্যরা নিহত হন।

শনিবার ভোরে ডা. আবু সালমিয়ার বাড়িতে বোমা হামলায় তার ভাই, ভগ্নিপতি এবং তাদের সন্তানসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। তিনি এএফপিকে বলেন, আমার ভাই এবং তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক। এখন যেকোন কিছুই সম্ভব, কারণ আমাদের প্রিয়জনরা হয় শহীদ, নয়তো আহত।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে বর্ণনা করেছে চিকিৎসকদের শহর ছাড়তে বাধ্য করার জন্য রক্তাক্ত সন্ত্রাসী বার্তা হিসেবে। সংগঠনটির দাবি, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় এক হাজার ৭শ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করেছে।

আল জাজিরার হিন্দ খোদারি, যিনি মধ্য গাজার আজ-জাওয়াইদা থেকে প্রতিবেদন করেন, তিনি বলেন, ইসরায়েলি বোমাবর্ষণ, কামানের গোলাবর্ষণ এবং কোয়াডকপ্টার গুলিবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা হামলার শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী বিস্ফোরক-বোঝাই রোবট ব্যবহার করছে যা পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিচ্ছে এবং সীমাহীন ক্ষতি করছে। কিছু বাসিন্দা বলেছেন, প্রতিবার বিস্ফোরণের সময় ভূমিকম্পের মতো অনুভূত হয়।

এদিকে গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ করার দাবিতে ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর এবং অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছে।

Tags: ইসরায়েল-হামাস সংঘর্ষগাজাহামাস
Previous Post

স্টারমার কেন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন?

Next Post

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় শুধু এনসিপির ঘাড়ে চাপানো হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

Next Post
হাসনাত আবদুল্লাহ বক্তৃতা দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় শুধু এনসিপির ঘাড়ে চাপানো হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

ড. মুহাম্মদ ইউনূস - dr Muhammad Yunus

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT