চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মেগাস্টার মোহনলাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মোহনলাল দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মালায়ালাম ভাষার সিনেমার মহাতারকা মোহনলাল। শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এমনটাই ঘোষণা করেছে।

তাকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “মোহনলাল উৎকর্ষতা ও বহুমুখী প্রতিভার প্রতীক।” দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানাতে গিয়ে মোদি তাকে এভাবেই বর্ণনা করেন।

তিনি আরও বলেন, “তার অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক।” পাশাপাশি মোদি উল্লেখ করেন, মোহনলাল শুধু মালায়ালামেই নয়, তেলুগু, তামিল, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রেও অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন।

জনপ্রিয় এই মালায়ালি অভিনেতা তার চার দশকের ক্যারিয়ারে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর. মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে’।

সেখানে আরও বলা হয়, “মোহনলালের অসাধারণ অভিনয় যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তী অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তার বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি সোনালী আদর্শ স্থাপন করেছে।”

আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মান তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি।

১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র থিরানোত্তম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের, যার মুক্তি সেন্সরশিপ সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। ইরুভার, কিরিডাম, ভরতম, বনপ্রস্তম এবং কানমাদম সহ বেশ কয়েকটি প্রশংসিত এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, দুটি সেরা অভিনেতা, একটি বিশেষ জুরি উল্লেখ এবং অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার ও সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি অ্যাওয়ার্ড।

ভারত সরকার তাকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে।

সম্প্রতি ‘হৃদয়পূর্বম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এটি সত্যন আন্থিকাড পরিচালিত একটি রোমান্টিক কমেডি ড্রামা এবং এতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, সঙ্গীতা মাধবন নায়ার এবং সঙ্গীত প্রতাপ।- ইন্ডিয়া টুডে

Tags: কিংবদন্তীদক্ষিণী মেগাস্টারভারতমোহনলালসিনেমা
Previous Post

সবার কাছে জুবিন পত্নী গরিমার আবেগঘন আহ্বান

Next Post

এস্তোনিয়ার আকাশে রাশিয়ার যুদ্ধবিমান, ন্যাটোর হস্তক্ষেপ দাবি

Next Post
রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশে, ন্যাটো হস্তক্ষেপের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এস্তোনিয়ার আকাশে রাশিয়ার যুদ্ধবিমান, ন্যাটোর হস্তক্ষেপ দাবি

বিচারপতি আহমেদ সোহেল মঞ্চে বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিয়েশন পন্থায় মধ্যস্থতাকারী হবেন আচার-আচরণে সৎ: বিচারপতি আহমেদ সোহেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT