চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in জনপদ, রংপুর
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা দো-আশীষে গাঁথা ফুলের মালা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচন চলে।

নির্বাচনে সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পেয়েছেন ৪৪ ভোট। এবার অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন– সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন, সহ-সভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্ন নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙা টিভি), দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)।

কার্যনির্বাহী পদে এম. জে. ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট), আবুল কাশেম আজাদ (চলমান সময়) ও আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এম. জে. ইসলাম দ্বিতীয় ও আবুল কাশেম আজাদ তৃতীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দুররানী এবং নির্বাচন কমিশনের সদস্য এম এম মাসুদ, সামসুজ্জামান জোহা।

Tags: ইনকিলাবনির্বাচন
Previous Post

ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমির

Next Post

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা

Next Post
বাংলাদেশ ও কানাডার পতাকার সংমিশ্রণ, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা

বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT