চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন তানজিয়া মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া মিথিলা সেজে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয়।

আগামী নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনির্ভাস’ ইন্টারন্যাশনালের ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

এ দিনের অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন,“মিস ইউনিভার্স কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদযাপনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন দ্বার উন্মোচন করে।”

মিথিলা শুধু একজন সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্য বিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

২০২৫ সালে পুনরায় মুকুট জিতে তিনি ইতিহাস গড়লেন তিনি।

মিথিলার মাথায় বিজয়ীর মুকুট

নিজের বক্তব্যে মিথিলা এই জয় উৎসর্গ করেন তার মাকে। এসময় মিথিলা বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।”

আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে মিথিলা আরও বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।

জনপ্রিয় মডেল ও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পায় ২০২১ সালে। মিথিলা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হুসনে আরার ভূমিকায় অভিনয় করেন। ২০১৯ সালে ডিসেম্বরে ভারতের আসামে ‘রোহিঙ্গা’র শুটিং হয়। সিনেমায় রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে মিথিলাকে।

Tags: অভিনয়তানজিয়া মিথিলামিথিলামিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদন
Previous Post

এ সপ্তাহে আসছে ইইউ’র প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল

Next Post

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরে মামলা, আসামি ২২০০ জন

Next Post
চার মাজার ভাঙচুরের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরে মামলা, আসামি ২২০০ জন

ক্রিকেট ম্যাচের সময় একজন খেলোয়াড়ের সাথে কোচের সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মনে রাখবে তুমি একা নও, একজন বাবার মতো তোমার পাশে থাকব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT