চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাসপোর্ট ও পরিচয়পত্র ভুয়া বলে দাবি টিউলিপ সিদ্দিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
টিউলিপ সিদ্দিকের মুখের ছবি, তিনি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাতে ভুয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বছর ধরে, বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তার একজন মুখপাত্র।

মুখপাত্র জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনি দলের সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাদের ভিত্তিহীন দাবির সমর্থনে কোনো প্রমাণও দেয়নি। তারা এখন এমন নথি নকল করার আশ্রয় নিয়েছে যা স্পষ্টতই জাল। এগুলো জালিয়াতির সমস্ত লক্ষণ বহন করে। নথিগুলোর সত্যতা সম্পর্কে বাংলাদেশি কর্তৃপক্ষের জবাবদিহির প্রয়োজন আছে।

বাংলাদেশের পাসপোর্ট ও পরিচয়পত্র ভুয়া দাবি টিউলিপ সিদ্দিকের. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদন অনুযায়ী, একটি পাসপোর্ট ২০০১ সালে এবং একটি জাতীয় পরিচয়পত্র ২০১১ সালে ইস্যু করা হয়েছিল টিউলিপ সিদ্দিকের নামে। এছাড়া ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে এসব তথ্যকে সরাসরি জালিয়াতি এবং মনগড়া বলে অভিহিত করা হয়েছে।

তার আইনজীবীদের মুখপাত্র স্টিফেনসন হারউড এই বছরের শুরুতে ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, টিউলিপের কখনও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং ছোটবেলা থেকেই তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। তবে, বাংলাদেশি আইনজীবীরা দ্য টেলিগ্রাফকে বলেছেন, মিসেস সিদ্দিক কখনও তার নাগরিকত্ব ত্যাগ করেননি।

Tags: টিউলিপ সিদ্দিকপাসপোর্ট
Previous Post

বন্ধ করা হয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

Next Post

আইন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী বুট ক্যাম্প শুরু

Next Post
আইন শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বুট ক্যাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী বুট ক্যাম্প শুরু

বাংলাদেশের নারী ও পরিবার ছবি, রিকশা ও পরিবারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হল বন্ধের খবরের মাঝে প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT