চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত ও ভোটার তালিকা নিয়ে ইসি সচিবের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ইসি সচিবের সঙ্গে রাজনৈতিক দল নিবন্ধন ও ভোটার তালিকা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী সপ্তাহে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী রোববার অথবা সোমবার রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাই-বাছাই করা আছে। আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে।

ইসি সচিব বলেন, এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।

তিনি বলেন, নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেয়ার সুযোগ পাবেন না।

সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

এ সময় আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি প্রতিনিধি দল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Tags: আখতার আহমেদইউরোপীয় ইউনিয়ননির্বাচন কমিশন
Previous Post

দুবছরের চুক্তিতে বেনফিকার কোচ হচ্ছেন মরিনহো

Next Post

ব্যালটের জন্য প্রবাসীদের কীভাবে রেজিস্ট্রেশন, জানালেন ইসি সচিব

Next Post
ইসি সচিব প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালটের জন্য প্রবাসীদের কীভাবে রেজিস্ট্রেশন, জানালেন ইসি সচিব

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, ভারতের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, ভারতের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT