চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির সাথে ‘বহু বছরের’ চুক্তি বাড়াচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি

আড়াই বছর ধরে ইন্টার মিয়ামিতে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ীর পায়ের জাদুতে নিজেদের ইতিহাসে প্রথম কোন শিরোপা জিতেছে ক্লাবটি। সামনেই মেসির চুক্তির মেয়াদ শেষ হবে, তার আগে বড় পরিকল্পনা সাজাচ্ছে মিয়ামি, মহাতারকার সাথে বহু বছরের চুক্তির পথে হাঁটছে মেজর লিগ সকারের দলটি।

ইএসপিএন জানাচ্ছে, বিশ্বকাপজয়ীর সাথে ইন্টার মিয়ামি নতুন চুক্তি করবে, বহু বছরের সেই চুক্তি চূড়ান্ত করার বিষয়টি প্রায় নিশ্চিত। মাত্র কয়েকটি বিষয় চুক্তিভুক্ত করা বাকি, সেটি সম্পন্ন হলেই আনুষ্ঠানিকতা দেখা যাবে। দুপক্ষ আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে চুক্তি ঠিক কত বছরের হতে পারে সেটি প্রতিবেদনে আসেনি।

মেসি এবং ইন্টার মিয়ামি চুক্তিবদ্ধ হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য মেজর লিগ সকারে পাঠানো হবে। মেসির সাথে অন্য ক্লাবের যোগাযোগ হলেও মিয়ামি এবং আর্জেন্টাইন কিংবদন্তি মাঠে ও মাঠের বাইরে সম্পর্ক দীর্ঘ করতে আগ্রহী।

ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাশ বলেছেন, ‘মেসি এখানেই চুক্তি নবায়ন করে এখান থেকেই যেন অবসর নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য ক্লাবটি তার ক্ষমতায় যা আছে সবকিছু করবে।’

মেসি মিয়ামির সাথে ২০২৩ সালে ১৫ জুলাই চুক্তিবদ্ধ হন। অভিষেকের কয়েক সপ্তাহ পরই ক্লাবটিকে ২০২৩ সালের লিগস কাপে শিরোপা এনে দেন। মেসি আসার পর মিয়ামি এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের লিগ রেকর্ডও গড়েছে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডও জিতেছেন মেসিরা।

২০২৫ সালে মিয়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মেসি গোল করেছেন ২৮টি এবং করিয়েছেন ১৪টি। তিনি এখন ক্লাবটির শীর্ষ গোলদাতাও।

Tags: ইন্টার মিয়ামিমেজর লিগমেসিলিড স্পোর্টস
Previous Post

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের পর্যায়ক্রমিক বিক্ষোভ

Next Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়ায় গুরুত্ব যেসব বিষয়ে

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়ায় গুরুত্ব যেসব বিষয়ে

বাংলাদেশ ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচে, জার্সি পরা, মিডিয়া সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র জার্সিতে ২৪ ম্যাচ খেলে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT