চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চেয়েছেন পাইক্রফট, দাবি পিসিবির

টসে হেরে ব্যাট করবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে কোচের গভীর চিন্তা ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডি পাইক্রফট

অনিশ্চয়তা কেটে গড়াচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। ম্যাচ রেফারিকে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ চেয়ে মাঠে আসতে গড়িমসি করেছিল পাকিস্তান। তাতে খেলা পেছানো হয়েছে এক ঘণ্টা। বাংলাদেশ সময় রাত নয়টায় হওয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা। দুদফায় তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য আবেদন করেছে পিসিবি। ম্যাচ পরিচালনার দায়িত্বে পাইক্রফটই থাকছেন। পিসিবি দাবি করছে, ক্ষমা চেয়েছেন পাইক্রফট।

বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ভুল বোঝাবুঝির জন্য ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। িএছাড়া আইসিসি ১৪ সেপ্টেম্বরের ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের তদন্ত পরিচালনা করতে সম্মতি দিয়েছে।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলা গড়ানোর কথা ছিল। একঘণ্টা পিছিয়ে এখন ম্যাচ গড়াবে সাড়ে নয়টায়।

গত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে নাখোশ পাকিস্তান। ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ আনে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। দাবি, ভারত ম্যাচে টসের সময় রেফারি পাইক্রফট নিজেই পাকিস্তান অধিনায়ককে বলেছেন- হাত মেলানোর দরকার নেই।

আইসিসির কাছে তাকে অপসারণের দাবি জানায় সংস্থাটি। আইসিসি তা আমলে না নেয়ায় পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার আলোচনা ওঠে। আলোচনা ছাপিয়ে মঙ্গলবার অনুশীলন করেছিল তারা। বুধবার ম্যাচ খেলতে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় টিম হোটেল ছাড়ার কথা ছিল পাকিস্তানের। নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েননি দলটির ক্রিকেটাররা, শঙ্কা জাগে ম্যাচ গড়ানো নিয়ে।

ক্রিকেটারদের হোটেল না ছাড়া ঘটনায় রমিজ রাজা ও নাজাম শেঠিকে নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি ও এসিসি সভাপতি মহসীন নকভী। তারপর ক্রিকেটারদের মাঠে যেতে বলেন পিসিবি সভাপতি। এরপর মাঠের পথে হোটেল ছাড়েন তারা। তার আগে অবশ্য একঘণ্টা পেছানো হয় ম্যাচ।

Tags: আইসিসিএশিয়া কাপ-২০২৫এসিসিদুবাইনকভীপাইক্রফটপাকিস্তান-আমিরাতভারতলিড স্পোর্টস
Previous Post

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post

বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ

Next Post
বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ

বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যেন কারও খেলার অংশ না হয়: ফরহাদ মজহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT