চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনে ইউরোপে তাপদাহে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্যারিসে একটি শিশু জলফোয়ারা থেকে জল ছুঁয়ে দেখছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১ জুলাই ফ্রান্সের প্যারিসে গ্রীষ্মের প্রথম দিকে তাপপ্রবাহের কারণে আইফেল টাওয়ারের পাশে ট্রোকাডেরো ফাউন্টেনে একজন পর্যটক শীতল হচ্ছেন। ছবি: সংগৃহীত

এই গ্রীষ্মে ইউরোপের শহরগুলোতে প্রায় ১৬ হাজার ৫০০ জন মানুষের মৃত্যু হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়ে যাওয়া তাপমাত্রার কারণে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণায় এই দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি দহনজনিত কার্বন নিঃসরণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপজুড়ে তাপমাত্রা মারাত্মকভাবে বেড়েছে, আর এই উষ্ণতা গ্রীষ্মকালে প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

ব্রিটেনভিত্তিক গবেষক দলের পরিচালিত এই দ্রুত-উৎপাদিত গবেষণাটি, অফিসিয়াল পরিসংখ্যান প্রকাশের আগেই, মডেলিংয়ের মাধ্যমে অনুমান করে দেখিয়েছে ২০২৫ সালের জুন থেকে আগস্ট মাসের মধ্যে ইউরোপের ৮৫৪টি শহরে গড় তাপমাত্রা ছিল প্রায় ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

গবেষণায় বলা হয়, এই সময়কালে শহরগুলোতে আনুমানিক ২৪ হাজার ৪০০ অতিরিক্ত মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ১৬ হাজার ৫০০ জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত।

তাপদাহে মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রায়ই ছোট করে দেখা হয়, কারণ হাসপাতালগুলোর ডেথ সার্টিফিকেটে সাধারণত হৃদরোগ, শ্বাসকষ্ট বা অন্যান্য রোগকেই মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় যেগুলোর প্রকোপ বৃদ্ধিপায় গরমে, বিশেষ করে বয়স্কদের মধ্যে।

গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মে যদি পৃথিবী মানবসৃষ্ট কার্বন নিঃসরণে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ না হতো, তবে এত মৃত্যুর সম্ভাবনা থাকত না।

এই গবেষণার অন্যতম গবেষক ফ্রিডেরিকে অটো এক প্রেস কনফারেন্সে বলেন, এই মুহূর্তে প্রকৃত পরিসংখ্যান পাওয়া অসম্ভব, তবে আমাদের মডেলিং যথাযথ বলে মনে করছি।

গবেষণায় উঠে এসেছে, ইউরোপের কিছু শহরে জলবায়ু পরিবর্তনজনিত মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। যাদের মধ্যে রোমে ৮৩৫ জন, আথেন্সে ৬৩০ জন, প্যারিসে ৪০৯ জন। এই মৃত্যুর ৮৫ শতাংশের বেশি মানুষ ছিলেন ৬৫ বছরের বেশি বয়সী।

তবে গবেষকরা জানিয়েছেন, ইউরোপের সব অঞ্চল বিশেষ করে বলকান অঞ্চলের অনেক দেশ এই গবেষণায় অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং এটি পুরো ইউরোপের চিত্র তুলে ধরে না।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা এই গবেষণা পরিচালনা করেছেন। আগে তারা জুন মাসের শেষদিকে একটি নির্দিষ্ট ইউরোপীয় তাপপ্রবাহ নিয়েও অনুরূপ গবেষণা করেছিলেন।

বিখ্যাত আবহাওয়াবিদ অক্ষয় দেওরাস বলেন, এই ধরনের গবেষণায় ব্যবহার হওয়া পদ্ধতিগুলো বিজ্ঞানের দৃষ্টিতে যথেষ্ট শক্তিশালী হলেও বরং রক্ষণশীল বাস্তবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

গবেষণা আরও বলছে, তাপপ্রবাহের মাত্র ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিই হাজার হাজার মানুষের জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।

এই গ্রীষ্ম ছিল ইউরোপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উষ্ণতম।

Tags: ইউরোপজলবায়ু পরিবর্তনতাপদাহমৃত্যু
Previous Post

মাহমুদুর রহমানের জেরা শেষে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু

Next Post

গাজা পুরোপুরি দখলে নিতে ইসরাইলের স্থল অভিযান বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে ১০ লাখ ফিলিস্তিনি

Next Post
গাজায় ইসরাইলি স্থল অভিযান ও বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা পুরোপুরি দখলে নিতে ইসরাইলের স্থল অভিযান বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে ১০ লাখ ফিলিস্তিনি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বার, স্থাপনা ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT