চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একা’ দিয়ে আবীর সাদাফের নতুন অধ্যায়ের সূচনা

‘একা’ দিয়ে এক্সকেপ ব্যান্ডের ফ্রন্টম্যান হিসেবে আবীরের আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
আবীর সাদাফের ছবি, বাংলা সংবাদ, বিনোদন, নতুন কাজের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃষ্টিশীল যাত্রার এক দশকে পা রাখলেন তরুণ শিল্পী, অভিনেতা ও ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট আবীর সাদাফ। এই বিশেষ মুহূর্তে তার ব্যান্ড ‘এক্সকেপ’ থেকে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত গান ‘একা’, যা প্রকাশিত হয়েছে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

২০১৬ সালের জুলাইয়ে নিছক আগ্রহ থেকে ফটোগ্রাফির জগতে প্রবেশ করেন আবীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ওয়ারফেইজ ব্যান্ডের সাথে মঞ্চে ওঠার সেই মুহূর্তই হয়ে ওঠে আজীবনের সৃজনশীল যাত্রার সূচনা। এরপর তিনি ওয়ারফেইজ, শিরোনামহীন, এলআরবি, কিংবদন্তী আইয়ুব বাচ্চু এবং শাফিন আহমেদের সঙ্গে অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

বহু বছর ধরে দেশের কিংবদন্তীদের পাশে থেকে কাজ করলেও সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথটা তার জন্য সহজ ছিল না। আড়াই বছর ধরে আটকে থাকা গানগুলোর সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে গেল ২৮ আগস্ট মুক্তি পায় ‘একা’।

গানটি এক্সকেপের আসন্ন অ্যালবাম ‘লুকানো ভালোবাসার খোঁজে’-এর অংশ বলে জানান আবীর। গানটির সুর করেছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী জুলিয়াস রাসেল এবং মিক্স-মাস্টার করেছেন বে অব বেঙ্গল ব্যান্ডের প্রতিভাবান সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।

প্রকাশের পর গানটির আবেগঘন কোরাস-“তোমার দেওয়া ছলনা করেছে আমায় আজ একা…”— দ্রুতই শ্রোতাদের মন জয় করেছে এবং জায়গা করে নিয়েছে রিলস ও স্টোরিগুলোতে।

নিজের যাত্রা প্রসঙ্গে আবীর বলেন,“আমি আশীর্বাদপুষ্ট, কারণ যাদের একসময় আইডল ভেবেছি, তাদের সাথেই কাজ করার সুযোগ পেয়েছি। আইয়ুব বাচ্চু বস আর শাফিন আহমেদ ভাইকে হারানো আমাকে ভেঙে দিয়েছে, তবে সেটিই আমাকে শক্তি দিয়েছে সামনে এগুতে। আমার বাবা-মা, টিপু ভাই, জিয়া ভাই আর তাহসান ভাই— তাদের প্রতি আমি অন্তরের কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে আজকের আমি বানিয়েছেন।”

ফটোগ্রাফার থেকে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, ম্যানেজার থেকে অভিনেতা— বহুমুখী প্রতিভার অধিকারী আবীর সাদাফ আজ দাঁড়িয়ে আছেন এক নতুন অধ্যায়ে। ‘একা’ গানটির মাধ্যমে তিনি শুধু এক্সকেপ ব্যান্ডের ফ্রন্টম্যান হিসেবেই নয়, বরং নিজের দীর্ঘ এক দশকের শিল্পযাত্রার এক আবেগঘন মাইলফলক স্পর্শ করলেন।

Tags: অভিনেতাইউটিউবএকাকিংবদন্তীব্যান্ডলিড বিনোদনশিল্পীসিনেমা
Previous Post

সুপার ফোরে খেলতে সমীকরণ আছে কিছু বাকি বাংলাদেশের?

Next Post

জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে: আমির খসরু

Next Post
আলোচনাকালে আমির খসরু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে: আমির খসরু

সাতরাস্তা থেকে সরে গিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতরাস্তা থেকে সরে গিয়ে পাশে অবস্থান নিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT