চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি, বাংলাদেশ
A A
একনেকের সভা যেখানে ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

এদিন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের তৃতীয় সংশোধন, শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন, বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ (তৃতীয় সংশোধিত), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল ও যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয়দের জীবনমান উন্নয়ন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম সংশোধিত) এবং গৃহায়ন মন্ত্রণালয়ের মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, ফসলের উৎপাদন ব্যয় জরিপ–২০২৫, সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন, পার্বত্য চট্টগ্রামে মৎস্যসম্পদ উন্নয়ন, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি আধুনিকীকরণ, দেশের বীমা খাত উন্নয়ন, পিরোজপুরে নতুন সার্কিট হাউস নির্মাণ, রামু সেনানিবাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, সিলেট সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর কাছে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পও আলোচনায় আসে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও গবেষণা, বাণিজ্য সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতে গতি আসবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন সূচকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: একনেকপ্রধান উপদেষ্টা
Previous Post

সরকারের উর্দ্ধতন মহলের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ

Next Post

নতুন ছবিতে ‘সাইয়ারা’ অভিনেত্রী

Next Post
সাইয়ারা অভিনেত্রীর নতুন ছবিতে সুন্দর ও স্বাভাবিক চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবিতে ‘সাইয়ারা’ অভিনেত্রী

নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বেশ কয়েকজন উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদুর রহমানের জেরা শেষে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT