চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরের আশায় নিজেদের কাজটা সেরে রাখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা আনন্দে উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের সুপার ফোরে খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে কাঙ্খিত জয়টা পেয়েছে বাংলাদেশ। তানজিদের ফিফটিতে দেড়শতাধিক রানের সংগ্রহ গড়ার পর মোস্তাফিজ-নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ রানে জিতেছে বাংলাদেশ।

গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন চার। রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা। আর ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় রানরেটের হিসেব কষতে হবে। যেখানে বেশ পিছিয়ে টিম টাইগার্স।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে নেমে ২০ ওভারে ১৪৬ রানে সবকটি উইকেট হারিয়ে থামে আফগানিস্তান।

রানতাড়ায় নেমে লড়াইটা জমিয়েছিল আফগানিস্তান ব্যাটাররা। অলরাউন্ডর আজমতউল্লাহ ওমরজাই ভালো করেছেন। ১ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩০ রান করেন। ২টি করে চার ও ছক্কায় ৩১ বলে ৩৫ রান করে রহমানুল্লাহ গুরবাজ। ২ চার ও ১ ছক্কায় রশিদ খান করেন ১১ বলে ২০ রান। এছাড়া গুলবাদিন নাইব ১৪ বলে ১৬ বলে এবং মোহাম্মদ নবী ১৫ বলে ১৫ রান করেন। শেষ দিকে ৯ বলে ১৪ রান করেন নূর আহমেদ।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। নাসুম, তাসকিন ও রিশাদ নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে তানজিদ ও সাইফ হাসান ৪০ বলে ৬৩ রান করেন। সপ্তম ওভারের চতুর্থ বলে সাইফ ফিরলে জুটি ভাঙে। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ২ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩০ রান করেন।

পরে লিটনকে এগিয়ে নেন তানজিদ। প্রথম ১০ ওভারে ৮৭ রান তোলে টিম টাইগার্স। ১১তম ওভারের প্রথম বলে লিটনকে ফেরান নূর আহমেদ। ১১ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। পরে তাওহীদ হৃদয়কে নিয়ে ক্যারিয়ারের সপ্তম টি-টুয়েন্টি ফিফটি করেন তানজিদ। ২৮ বলে ফিফটি করার পথে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার।

১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১০৪ রানে ফেরেন তামিম। ৩১ বলে ৫২ রান করেন নূর আহমেদের বলে ক্যাচ দেন ইব্রাহিম জাদরানের হাতে। ১৬তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ১১ রান করা শামীমকে ফেরান রশিদ। ১৮.১ ওভারে ১৩৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। একটি করে চার ও ছক্কায় ২০ বলে ২৬ রান করা তাওহিদ হৃদয়কে ফেরান আজমতউল্লাহ ওমরজাই।

পরে জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহান ইনিংস শেষ করেন। জাকের করে ১৩ বলে ১২ রান এবং সোহান ৬ বলে ১২ রান করেন।

আফগান বোলারদের মধ্যে নূর ও রশিদ নেন দুটি করে উইকেট নেন। আজমতউল্লাহ একটি উইকেট নেন।

Tags: আফগানিস্তানআবুধাবিএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশ-আফগানিস্তানলিটনলিড স্পোর্টস
Previous Post

ছোট ভাই হারিয়ে ‘পিছে তো দেখো’ তারকার হৃদয়বিদারক বার্তা

Next Post

ঘুমের মধ্যে চিরঘুমে অস্কারজয়ী তারকা রেডফোর্ড

Next Post
অস্কারজয়ী অভিনেতা রেডফোর্ডের শেষ বিদায়, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের মধ্যে চিরঘুমে অস্কারজয়ী তারকা রেডফোর্ড

বিশাল স্বর্ণের গয়না ও বার সজ্জিত দোকানে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT