চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ৩ লাখ ডলার জরিমানা

Channel i Online by Channel i Online
1:28 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Hot pot with spicy broth and ingredients in a restaurant setting. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

চীনে একটি হটপট রেস্তোরাঁয় দুই কিশোর স্যুপের পাত্রে প্রস্রাব করায়  তাদেরকে দুটি ক্যাটারিং কোম্পানিকে ২.২ মিলিয়ন ইয়েন জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার শাংহাইয়ের একটি আদালত এই রায় দেয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করার অপরাধে দুই কিশোরকে ২২ লাখ ইয়েন জরিমানা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির বৃহত্তম হটপট চেইন রেস্তোরাঁ হাইদিলাওয়ের শাংহাই শাখায় এ ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী এক কিশোর মদ্যপ অবস্থায় এই ঘটনার ভিডিও অনলাইনে শেয়ার করেছিল। এর পর ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে, দূষিত সুপ কেউ খায়নি। তবুও হাইদিলাও ওই সময়ে রেস্তোরাঁয় খাবার খেতে আসা হাজার হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।

গত মার্চ মাসে প্রতিষ্ঠানটি দাবি করে, গ্রাহকদের তারা প্রায় ২.৩ কোটি ক্ষতিপূরণ দিয়েছে।

হাইদিলাও ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা ৪ হাজারের বেশি গ্রাহককে তাদের খাবারের বিল ফেরত দেওয়ার পাশাপাশি বিলের ১০ গুণ অর্থ ফেরত দেয়। একইসাথে তারা হটপটের সব সরঞ্জাম বদলে ফেলে এবং রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালায়।

আদালত জানায়, ওই দুই কিশোর অপমানজনক আচরণ করে রেস্তোরাঁর সম্পত্তি ও সুনামে আঘাত করেছে। তাদের এই কাজ সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রয়া তৈরি করেছে।

আদালত আরো জানায়, কিশোরদের অভিভাবকরা তাদের ওপর যথাযথ নজরদারি করেননি, তাই জরিমানার দায়ভার তাদেরকেও নিতে হবে। জরিমানার মধ্যে রয়েছে, প্রতিষ্ঠান দুটির অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য ২০ লাখ ইয়েন, এক ক্যাটারিং কোম্পানির টেবিলওয়্যার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ১.৩ লাখ ইয়েন এবং আইনি ব্যয় বাবদ ৭০ হাজার ইয়েন।

আদালত আরও জানায়, হাইদিলাও গ্রাহকদের যে অতিরিক্ত ক্ষতিপূরণ  দিয়েছে, তা তাদের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। তাই ওই অতিরিক্ত খরচ কিশোরদের থেকে আদায়যোগ্য নয়।

১৯৯৪ সালে হাইদিলাও চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াংয়ে প্রথম রেস্তোরাঁ চালু করে। তারা বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। তাদের ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। যেমন নারী গ্রাহকদের ম্যানিকিউর সেবা ও শিশুদের জন্য ক্যান্ডি ফ্লস (চকলেট) আয়োজন করা ইত্যাদি।

Tags: চীনে
Previous Post

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

Next Post

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন করবে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন

Next Post
নির্বাচন ভবন, নির্বাচন কমিশন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন করবে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন

অর্থ উপদেষ্টার পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য, সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রতিষ্ঠান থেকে এলএনজি ক্রয়ে ব্যক্তিগত প্রভাব নেই: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT