চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত 

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
3:59 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাবির কেন্দ্রীয় ভবনের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন, বিজয় ২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই ৩৬ হলে ৭ জন।

তবে রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে ওই ৩টি পদ শূন্য থাকবে।

ড. সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়া হল সংসদ চলবে; অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

এবারের নির্বাচনে রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হল সংসদে ৫৯৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে আচরণ বিধি লংঘন করে আগেই লিফলেট বিতরণ শুরু করেছে। বিষয়গুলো আমরা দেখছি।

ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের জন্য ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। শিক্ষার্থীরা মোট ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদে প্রতিনিধি নির্বাচিত করবেন। আগামী ২১ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হতে যাচ্ছে।

 

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়হল সংসদ নির্বাচন
Previous Post

রশিদপুর কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত

Next Post

আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৮ জনের

Next Post
সড়ক নিরাপত্তা সচেতনতামূলক লোগো ও দুর্ঘটনা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৮ জনের

টেনিস খেলোয়াড় সার্ভিস করছে, বলের দিকে নজর দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টেনিসে সর্বকনিষ্ঠ শিরোপাজয়ী এখন জোভিচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT