চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকে ‘নড়াইল এক্সপ্রেস’র ধাক্কা, পুলিশ ও নেতাসহ নিহত ৩

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
11:00 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
নিহত পুলিশ সদস্যের ছবি, ট্রাক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, একজন পুলিশ কর্মকর্তা ও এক বাসযাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া এলাকার আহমেদ আলীর ছেলে বাসযাত্রী আক্তার হোসেন এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫)।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে যায়। এতে বাসের সামনের দিকে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় এম জাফর আলী ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম জাফর আলীকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় এসআই নিক্কন আঢ্যকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকা নেয়ার পথে নড়াইল সদর হাসপাতালে পৌঁছানোর পর রাত সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ বলেন, আবু জাফার হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আর এসআই নিক্কনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ও বাসযাত্রীর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এসআই নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার মুন্সিগঞ্জের একটি আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলছে না পাকিস্তান: শোয়েব আখতার

Next Post

পদ্মা সেতুতে শুরু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়

Next Post
পদ্মা সেতু টোল প্লাজা, স্বয়ংক্রিয় টোল সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে শুরু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়

চাঁদপুরে আখের ভালো ফলন, কৃষকরা খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে আখের ভালো ফলন পেয়েছে কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT