চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: সুশীলা কার্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুশীলা কার্কি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানান, আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের পর নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। ৬ মাসের বেশি তিনি এই পদে থাকবেন না।

রোববার ১৪ সেপ্টেম্বর সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে।

সুশীলা কার্কি শুক্রবার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্যে বলেন, আমি এই পদের জন্য আগ্রহী ছিলাম না। রাস্তা থেকে আসা কণ্ঠস্বরই আমাকে এই প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করেছে।

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নেপালের সরকার পতনের মাধ্যমে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন।

নেপালে আন্দোলনকারী নেতাদের সাথে একটি চুক্তির পর কার্কি শপথ গ্রহণ করেন।

তিনি বলেন, আমাদের এই প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে। তারা যা দাবি করছে তা হল দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা।

গত ৮ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞার ফলে নেপালে গণবিক্ষোভ শুরু হয় এবং দুই দিন ধরে চলমান বিক্ষোভ বিশৃঙ্খলা ও সহিংসতায় রূপ নেয়। এসময় রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং সংসদে আগুন লাগানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই অস্থিরতায় মৃতের সংখ্যা এখন ৭২ জনে পৌঁছেছে, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী রবিবার বলেন, আমি লজ্জিত। যদি এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসকারীরা নেপালি হয়, তাহলে তাদেরকে কীভাবে নেপালি বলা যায়?

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে একজন পরিষ্কার ভাবমূর্তিসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনিও বিতর্ক থেকে মুক্ত নন।

কার্কি এবং তার মন্ত্রিসভা বর্তমানে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং সহিংসতায় ধ্বংস হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। পাশাপাশি যারা পরিবর্তন চান, সেই বিক্ষোভকারীদের এবং নেপালের অন্যান্য যারা ভীত, যে এই তরুণ গণতন্ত্র এবং সাংবিধানিক শৃঙ্খলা লাইনচ্যুত হতে পারে, তাদের সবাইকে আশ্বস্ত করাও একটা বড় চ্যালেঞ্জ।

Tags: সুশীলা কার্কি
Previous Post

সুপার ফোরে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

Next Post

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট প্রেমীদের সমর্থকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ

ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐকমত্য কমিশনের বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT