চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদা পারভীনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
শোক বইয়ের জন্য চ্যানেল আই অনলাইন এর স্মারক স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া।

গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে ছবিসহ তার নামে একটি শোক বই।

যেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও। রবিবার সকাল থেকেই শোক বইয়ে বহুজনকে দেখা গেছে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে কিডনিসহ আরো কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। শেষ কয়েক মাসে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে নিয়েছিলেন চিকিৎসা। সবশেষ চলতি মাসের ২ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

১৯৫৪ সালে জন্ম নেয়া ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পান তিনি। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন লালনসংগীতের জীবন্ত কিংবদন্তী।

শিশুদের লালন সংগীত শেখানোর জন্য তিনি অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল গড়ে তুলেন।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।

Tags: গানচ্যানেল আইফরিদা পারভীনলালনলিড বিনোদনশোক বইসংগীত
Previous Post

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Next Post

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই স্বামীকে হত্যা

Next Post
অভিযুক্ত ব্যক্তি আহত অবস্থায়, কক্সবাজারে হত্যাকাণ্ডের ঘটনাস্থল।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই স্বামীকে হত্যা

লন্ডনে ডানপন্থীদের সমাবেশ, ইলন মাস্কের 'ফাইট অর ডাই' বার্তা শোভা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে ডানপন্থীদের সমাবেশ: ইলন মাস্কের ‘ফাইট অর ডাই’ বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT