চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে আবারও সড়ক-রেলপথ অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A
ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধের সময় জনতার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আবারও সড়ক ও রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার সঙ্গে ভাঙ্গা হয়ে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে।

এছাড়া, সদরদী এলাকার কৈডুবি রেলক্রসিং এলাকায়ও বিক্ষোভকারীরা বেনাপোল-ঢাকা রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা জানিয়েছে, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারা আরও জানান, এর আগেও গত সপ্তাহে টানা তিনদিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে।

এতে ফরিদপুর-৪ আসনের আওতায় থাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

Tags: ফরিদপুররেলপথ অবরোধসড়ক
Previous Post

ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

Next Post

শারদীয় দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি

Next Post
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি

প্রদর্শনীতে এক তরুণী প্রতিবাদী মিছিলের অংশ, 'Save Our Brothers' লেখা পোস্টার ধরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহু একমাত্র বাধা: জিম্মিদের পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT