চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে ফরিদা পারভীনকে জানানো হবে অন্তিম শ্রদ্ধা

রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারভীনের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বিনোদন
A A
ফরিদা পারভীন শহীদ মিনারে গান গাচ্ছেন, স্মৃতিচারণা ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় প্রয়াত হন দেশের কিংবদন্তী লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এদিন রাতে হাসপাতালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম।

তিনি জানান, রবিবার সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদা পারভীনকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে৷ যেখানে সর্বস্তরের মানুষ শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর হবে জানাজা।

তবে ফরিদা পারভীনের দাফন কোথায় হবে, সে সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। শিল্পীর ছেলে ইমাম নাহিল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে ফরিদা পারভীনকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে।

তবে গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীন দেশের সম্পদ। তিনি জাতীয় পুরস্কার পাওয়া একজন দেশ বরেণ্য শিল্পী৷ একুশে পদকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি- আমার বিবেচনায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে যেন তার দাফন হয়।

১৯৫৪ সালে জন্ম নেয়া ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পান তিনি। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন লালনসংগীতের জীবন্ত কিংবদন্তী।

শিশুদের লালন সংগীত শেখানোর জন্য তিনি অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল গড়ে তুলেন।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।

Tags: গানজানাজাদাফনফরিদা পারভীনলালনলিড বিনোদনশহীদ মিনারসংগীতসিনেমা
Previous Post

মারা গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন

Next Post

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

Next Post
ঢাকায় বৃষ্টির সময় রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নানা ঘটনা ও দীর্ঘ অপেক্ষার পর জাকসুর ফল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT