চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার ধৃষ্টতা দেখাবেন না’

মোরশেদ আলম by মোরশেদ আলম
10:49 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in চাঁদপুর, রাজনীতি
A A
বিএনপি বিরোধী রাজনৈতিক সমাবেশে বক্তা ও উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, ৩৬ জুলাই আন্দোলন সফলতার সিংহভাগ ভাগীদার বিএনপি, বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার ধৃষ্টতা দেখাবেন না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকত উল্ল্যাহ বুলু বলেন, যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) এর নাম বলেন তাদের পেয়ারার দেশ পাকিস্তানেও পিআর পদ্ধতি নেই। পিআর এর নাম বলে গন্ডগোল করে দেশে স্বাভাবিক নির্বাচন ব্যাহত করতে চায় তাদেরকে বলতে চাই, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের রাস্তা তৈরি করেছে বিএনপি।

সম্মেলন উদ্বোধন করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে পৌর বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট হারুনুর রশিদ। এবং সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন হযরত আলী ঢালী।

সম্মেলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: জুলাই আন্দোলনপিআর
Previous Post

শামীম-জাকের জুটিতে ভর করে বাংলাদেশের ১৩৯

Next Post

কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন আর নেই

Next Post
ফরিদা পারভীন এর ছবি, বাংলা ভাষায় সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন আর নেই

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় টানা চতুর্থ জয় রিয়াল মাদ্রিদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT