চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিচারপতি আক্তারুজ্জামানের ছবি, বাংলাদেশের একজন জ্যেষ্ঠ বিচারপতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার ১২ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন।

এর আগে, গত ৩১ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন। উল্লেখ্য, জেলা ও দায়রা জজ থাকাকালে তিনি বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দণ্ড দিয়েছিলেন।

গত ২৬ আগস্ট বিচারপতির বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতি ও ক্ষমতাসীন সরকারের হয়ে কাজ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত শুরু হয়।

ওই ১২ বিচারপতির মধ্যে ছিলেন, বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মো. খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত এবং খোন্দকার দিলীরুজ্জামান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারপতি অপসারণের বিষয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়। এতে প্রধান বিচারপতির নেতৃত্বে সদস্য হিসেবে থাকেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং জুবায়ের রহমান চৌধুরী। তারা অভিযুক্ত বিচারপতিদের বিষয়ে একাধিক বৈঠক করেন।

Tags: অনিয়মের অভিযোগপদত্যাগপত্ররাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
Previous Post

ধীর ব্যাটিংয়ের যে ব্যাখ্যা দিলেন লিটন

Next Post

যুক্তরাষ্ট্রে তর্কাতর্কির পর এক ভারতীয়র শিরশ্ছেদ

Next Post
দুই ব্যক্তির ছবি, একজনের চুল ছোট ও গোঁফ আছে, অন্যজনের মাথা ঢেকে আছে ক্যাপ দিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে তর্কাতর্কির পর এক ভারতীয়র শিরশ্ছেদ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডের খবরের ছবি, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT