চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুরুতে আমি অভিনয়ই করতে চাইনি’

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি নারী সাংবাদিক সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত কোনো পডকাস্টে অংশ নিয়েছেন দেশ সেরা মডেল, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৭ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌয়ের এই পর্বটি প্রচার হবে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

এই বিশেষ পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ বলেছেন, এমন অনেক কথা যা আগে কখনো তিনি বলেননি। অনেকেই বলেন, ৩৬ বছর ধরে দেশের শীর্ষ নারী মডেলের খেতাবটি তার কাছেই আছে। যদিও মৌ সেটি মানতে নারাজ। তিনি বলেন, আমার পরেও অনেকে ভীষণ ভালো করেছে। তবে আমার পরের প্রজন্মের অনেকে যে আমার নামটি স্মরণ করেন, সেজন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ।

বাংলাদেশি নারী অভিনেত্রী চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ মডেল এবং নৃত্যশিল্পী হিসেবে এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ এবং এ দুটি ক্ষেত্রেই তিনি সেরা। তবে সম্প্রতি অভিনেত্রী হিসেবে তার ৩০ বছর পূর্ণ হলেও অভিনয়ে তার সুখ্যাতি কখনো ছিল না।

এ বিষয়ে মৌ বলেন, শুরুতে আমি অভিনয়ই করতে চাইনি। আগ্রহ পাইনি। এমনকি প্রথম নাটক প্রচারের পর আমার বন্ধুরাই বলেছে, এই কণ্ঠস্বর নিয়ে তুই আর অভিনয় করিসনা। এটা স্বীকার করতে দ্বিধা নেই, মডেলিং আর নাচে আমি যতটা সময় দিয়েছি, অভিনয়ে ততটা দেইনি।

মৌ বলেন, ৯০ দশকে তাদের মডেলিং সার্কেলে সবার মধ্যে হৃদ্যতা ছিল, যা এখনো অটুট। বিশেষ করে নোবেলের সঙ্গে শুরু থেকে একই রকম বন্ধুত্ব রয়েছে তার। ‘নোবেল আমার বন্ধু। আমার এই বন্ধু আমাকে সবসময় সবকিছুতে প্রোটেক্ট করেছে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার একটি সম্পর্ক শুরু থেকেই ছিল। যে কারণে হয়তো আমাদের জুটির রসায়ণ পর্দায় এভাবে ফুটে ওঠে।

বাংলাদেশের একজন পুরুষ ও একজন নারী সংবাদ উপস্থাপক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ মৌ পডকাস্টে স্মরণ করেন, বিজ্ঞাপনচিত্রের কাজে মুম্বাইয়ে গিয়ে ঘোড়ার গাড়িতে মৌ ঘুরে বেড়িয়েছেন শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমিদের সঙ্গে। মৌ বলেন, তারা ছিলেন সে সময়ের সুপারস্টার। ওদের কাছে আমি কিছুই নই।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Tags: নৃত্যশিল্পীপডকাস্টমডেলসাদিয়া ইসলাম মৌ
Previous Post

অভিযোগ-বর্জনে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

Next Post

বিমান বাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরলেন জামালরা

Next Post
নেপালে জরুরি উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশি যুবকদের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরলেন জামালরা

কক্সবাজারে গ্লো অ্যান্ড লাভলীর রোদ ব্লক উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে গ্লো অ্যান্ড লাভলীর "রোদ ব্লক উৎসব"

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT