চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানের দুর্গম এলাকায় কী করছেন নিশো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নিশো কাজাখস্তানের দুর্গম এলাকায় পড়ছেন, বই পড়ছেন বা লিখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানের দুর্গম এলাকায় দেখা মিলেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি টিম মেম্বার। নামগুলো একসঙ্গে শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে এক নাম— ‘দম’।

তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় এই টিম? এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার সোশ্যাল হ্যান্ডেলে ছবি–ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারণা দিয়েছেন। লিখেছেন, ’দম’–এর দম পরীক্ষা।

দর্শকরা মনে করছেন, ঠিকভাবেই চলছে সিনেমার কাজ। দারুণ কিছু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

লোকেশন রেকিতে ‘দম’ টিম

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক–নির্মাতা–শল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা লোমহর্ষক হতে পারে ’দম’ সিনেমার দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে।

নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

এর আগে ‘দম’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের প্ল্যান করেছেন সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘দম রেকি’ ‘কাজাখস্তান’।

দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ’দম নিয়ে দম বানাতে আসছি’। এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

দুর্গম এলাকায় নিশো

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দম সিনেমায়। এতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, দম সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। অর্থাৎ দুজন অভিনেতাই গল্প ও অভিনয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তাদের বক্তব্যে।

সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর রোজার ঈদে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে ‘দম’ টিমের।

Tags: আফরান নিশোকাজাখস্তানরেদওয়ান রনিলিড বিনোদনশাহরিয়ার শাকিল
Previous Post

শান্তিপূর্ণভাবে চলছে জাকসু ভোটগ্রহণ

Next Post

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

Next Post
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

দুটি মানুষ একটি সড়কের পাশে বসে আছেন, একজন শারীরিকভাবে অসুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT