চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ডিনারে বিক্ষোভ, ‘হিটলার’ বলে কটাক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ডিনারে বিক্ষোভকারীদের উত্তেজনা, হিটলার বলে কটাক্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ডিসিতে ট্রাম্পের নৈশভোজে বাধা দিচ্ছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির একটি অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলে মুখোমুখি হন কড়া বিক্ষোভের। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, “ফ্রি ডিসি! ফ্রি প্যালেস্টাইন! ট্রাম্প ইজ দ্য হিটলার অফ আওয়ার টাইম!”

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প রেস্টুরেন্টে প্রবেশ করার পর কিছু সময় বিক্ষোভকারীদের দিকে তাকিয়ে মাথা নাড়েন ও হালকা হাসেন। তবে কোনো মন্তব্য করেননি। কিছু মুহূর্ত পর তিনি বলেন, চলো, চলি, এবং নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন।

বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, অন্যদিকে রেস্টুরেন্টের ভেতর থাকা কিছু মানুষ ‘ইউ-এস-এ! ইউ-এস-এ!’ স্লোগান দিতে শুরু করেন।

নারী অধিকারকেন্দ্রিক অ্যাকটিভিস্ট সংগঠন কোড পিংক জানিয়েছে, তারাই এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়,যখন ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিট হেগসেথরা স্টেক হাউজে ভোজন করছিলেন, তখন আমরা সেখানে দাঁড়িয়ে সত্যটা বলেছি ফ্রি ডিসি, ফ্রি প্যালেস্টাইন। ট্রাম্প আমাদের সময়ের হিটলার।

ঘটনাটি ঘটে হোয়াইট হাউজের কাছাকাছি অবস্থিত জো’স সীফুড, প্রাইম স্টেক এবং স্টোন ক্র্যাব রেস্টুরেন্টে। সেখানে ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাতের খাবার খেতে যান।

ট্রাম্পের সঙ্গে ছিলেন, জেডি ভ্যান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট), মার্কো রুবিও (পররাষ্ট্র সচিব), পিট হেগসেথ (প্রতিরক্ষা মন্ত্রী), স্টিফেন মিলার (ডেপুটি চিফ অব স্টাফ), প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং আরও অনেকে।

প্রেস সেক্রেটারি লেভিট জানান, ট্রাম্প ও তার দল কাঁকড়া, চিংড়ি, সালাদ, স্টেক এবং ডেসার্ট উপভোগ করেছেন।

রেস্টুরেন্টে প্রবেশের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা এখন ডিসির মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে গত ২০ বছরে নিরাপত্তার অভাব ছিল। এখন এখানে প্রায় কোনো অপরাধ নেই।

তিনি আরও বলেন, কিছু মাস আগেও তিনি রাস্তায় এভাবে দাঁড়াতেন না।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তার নেওয়া কড়া পদক্ষেপ, যেমন জাতীয় রক্ষী বাহিনী মোতায়েন ও ফেডারেল পুলিশ ব্যবস্থার আওতায় আনা ওয়াশিংটন ডিসিকে সেফ জোন হিসেবে গড়ে তুলেছে।

Tags: ওয়াশিংটন ডিসিবিক্ষোভযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
Previous Post

চানখারপুল হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

Next Post

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হবে ‘হাতে’

Next Post
ভোট গণনা কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হবে ‘হাতে’

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত একজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT