চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেছে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘শিনইয়ুয়েন (বুলবুল নিট)’ নামের কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে এ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের আন্দোলনের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না। মালিক পক্ষের কেউ অফিসে না থাকায় তারা বারবার চেষ্টার পরও কোনো সুরাহা পাচ্ছেন না। চীনা মালিকানাধীন কারখানাটি কয়েক মাস ধরেই কার্যত বন্ধ থাকায় শ্রমিকদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এদিকে শ্রমিকদের এই আন্দোলনের ফলে ব্যস্ততম দুইটি মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। শ্রমিকদের সঙ্গে কথা বলার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Tags: গাজীপুরবকেয়া বেতনযান চলাচল বন্ধসড়ক অবরোধ
Previous Post

ভাঙ্গায় টানা তৃতীয় দিন চলছে সড়ক অবরোধ

Next Post

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

Next Post
ইয়েমেনে ইসরায়েলি হামলার ফলে ব্যাপক বিস্ফোরণ ও ধোঁয়া উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

বৃষ্টিতে ভিজে মানুষ ও সাইকেল, ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT