চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:04 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নৌকা ও জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩ টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২টির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা।

ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোট যোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে আরাকান আর্মি।

বোট মালিক সমিতির এ নেতা বলেন, ‘ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের এখন সঠিক সংখ্যা নিশ্চিত নই।’

এ ব্যাপারে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানিয়েছেন, খবরটি তিনিও নানা মাধ্যমে জেনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে, গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

Tags: আরাকান আর্মি
Previous Post

বাংলাদেশকে মানসম্পন্ন দল বলছেন হংকং কোচ

Next Post

৩৩ বছর পর জাকসু নির্বাচন: রাত পোহালেই ভোটগ্রহণ

Next Post
নেপালে সরকার পতনের পর শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনা নিয়ন্ত্রণে কাঠমান্ডু. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ বছর পর জাকসু নির্বাচন: রাত পোহালেই ভোটগ্রহণ

শান্তিপূর্ণ প্রতিবাদে নেপালে সেনা নিয়ন্ত্রণে সরকার পতনের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সরকার পতন: সেনা নিয়ন্ত্রণে শান্ত কাঠমান্ডু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT