চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অস্কার ২০২৩ এর জন্য প্রস্তুত হচ্ছে লাইট ও সেট ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার বাংলাদেশ কমিটি ৯৮তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।

৯৮তম অস্কার বাংলাদেশ কমিটি “ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড” (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করছে।

জানানো হয়, ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত ইংরেজি সাব–টাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

চলচ্চিত্রটির উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণের মাধ্যমে সিনেমাটি নির্মিত হতে হবে। চলচ্চিত্রটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)-এর সমস্ত প্রযুক্তিগত এবং যোগ্যতার মানদণ্ড অনুযায়ী হতে হবে।- বলেও সংবাদ বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।

জমা দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে, আগ্রহী প্রযোজক/স্বত্বাধিকারী নিম্নোক্ত বিষয়সহ চলচ্চিত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিষয়গুলো কী? একটি পূরণকৃত আবেদন ফর্ম (সমন্বয়কারী, অস্কার বাংলাদেশ কমিটি, বিএফএফএস থেকে পাওয়া যাবে), প্রকাশের তারিখ এবং প্রদর্শনী চালানোর প্রমাণ (সর্বনিম্ন ৭ দিন), দুটি ডিভিডি / ব্লু-রে স্ক্রিনার বা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্প সংক্ষেপ এবং চলচ্চিত্রের মূল ক্রেডিট।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের উদ্দেশে বলা হয়, জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টা। জমা দিতে হবে বিএফএফএস কার্যালয়ে: প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও (বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত) রোড, বাংলামোটর, ঢাকা ১০০০।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৬ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড সেগুলোরই একটি।

Tags: অস্কারলিড বিনোদনসিনেমা
Previous Post

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, বাসভবনে আগুন

Next Post

নেপাল থেকে জামালদের ফেরানোর সিদ্ধান্ত বদলাল বাফুফে

Next Post
নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল ফিরছে, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল থেকে জামালদের ফেরানোর সিদ্ধান্ত বদলাল বাফুফে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভোটের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT