চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল থেকে জামালদের ফেরানোর সিদ্ধান্ত বদলাল বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল ফিরছে, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সরকার বিরোধী বিক্ষোভের আগে প্রথম ম্যাচ খেলা হলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে খেলোয়াড়দের দেশে ফেরার কথা ছিল। তবে সেটি আপাতত হচ্ছে না, সিদ্ধান্ত বদলেছে বাফুফে।

দুপুর আড়াইটার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’

এরআগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে করে দেশে ফিরবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সোমবার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘আমরা নেপালের সাথে কথা বলেছি, আনফার (অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন) সঙ্গে কথা বলেছি। ওরা ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে, আমরা বাংলাদেশ দূতাবাসকেও জানিয়েছি। আশা করি সব ঠিকঠাকভাবেই হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই রওনা হবে, সবকিছু বিবেচনা করে আমরা.. বাংলাদেশ দলের নিরাপত্তা আমাদের কাছে মূল প্রায়োরিটি।’

জামাল-তারিক কাজীদের ফেরানো নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে সোমবার জানিয়েছিলেন, ‘মঙ্গলবার যে ফ্লাইটটি অ্যাভেইলেবল থাকবে, ওই ফ্লাইটেই খেলোয়াড়দের দেশে নিয়ে আসবো আমরা। বিষয়টা নিয়ে কাজ করছি আমরা, ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবে ওরা।’

উল্লেখ্য, গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সোমবার দেশটির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tags: জামালতুষারনেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান

Next Post

টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভোটের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী থাকসিনের ছবি সহ প্রতিবাদকারীদের সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে ১ বছর কারাদণ্ড দিয়েছে থাই আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT