চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভাঙল সব রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের প্রদর্শনী, বাংলার স্বর্ণের বাজারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের বাজার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।

  • সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।
  • ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ১ হাজার ২০১ টাকা, নতুন দর ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা।
  • ১৮ ক্যারেটের ক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ২৬ টাকা, নতুন মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা।
  • সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে বৃদ্ধি ৮৭৯ টাকা, যার নতুন দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত কয়েকদিনে ২৭ ও ৩১ আগস্ট, ২, ৪ এবং ৮ সেপ্টেম্বরেও সোনার দাম একাধিকবার বাড়ানো হয়েছিল।

সোমবার পর্যন্ত বিক্রি হওয়া দামে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা ছিল ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি। ২১ ক্যারেটের ভরি ছিল ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, বেড়েছিল ২ হাজার ৬০১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির ছিল ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

  • ২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ২ হাজার ৮১১ টাকা
  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা
Tags: আজকে সোনার দামদাম বেড়েছেসোনাসোনার দামসোনার ভরিস্বর্ণ
Previous Post

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি: আবিদুল

Next Post

থুতু কাণ্ডে সুয়ারেজের মেজর লিগে আরো তিন ম্যাচের নিষেধাজ্ঞা

Next Post
সুইজারল্যান্ডের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থুতু কাণ্ডে সুয়ারেজের মেজর লিগে আরো তিন ম্যাচের নিষেধাজ্ঞা

রাজধানীতে হালকা বৃষ্টিতে মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT