চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের পর নেপালে সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
নেপালে বিক্ষোভের সময় সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত, বিবিসি

নেপালে সহিংস বিক্ষোভের জেরে রাতারাতি সিদ্ধান্তে সামাজিক মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির তথ্য, সম্প্রচার ও যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে ঘোষণা দেন, সরকারের আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, জেনারেশন জেড-এর দাবির প্রেক্ষিতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে মন্ত্রী স্পষ্ট করেন যে, আগের সিদ্ধান্ত নিয়ে সরকারের কোনো অনুশোচনা নেই। এই ইস্যুকে কেন্দ্র করে যেহেতু বিক্ষোভ শুরু হয়েছে, তাই সামাজিক যোগাযোগমাধ্যম আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী গুরুং বিক্ষোভরত তরুণদের প্রতি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দিনের সহিংসতার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রিসভার ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর একটি ‘এক্স’ (সাবেক টুইটার) নেপালের জাতীয় স্বার্বভৌমত্বের প্রতি অসম্মান দেখিয়েছে।

নাপালের প্রধানমন্ত্রী বলেন, আমরা দেড় বছর ধরে বলছিলাম, তাদের নিবন্ধন করতে হবে, দেশের আইন মানতে হবে। কিন্তু তারা সাড়া দেয়নি।

গত সপ্তাহে নেপাল সরকার নতুন আইন অনুসারে নিবন্ধন না করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধের নির্দেশ দেয়। সরকার দাবি করে, এসব প্ল্যাটফর্মে ভুয়া আইডি তৈরি করে ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া খবর, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে এসব অনিবন্ধিত প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়। যদিও কোন কোন প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যমের মতে, নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে ছিল:

  • ফেসবুক
  • ইনস্টাগ্রাম
  • হোয়াটসঅ্যাপ
  • ইউটিউব
  • এক্স
  • স্ন্যাপচ্যাট
  • পিন্টারেস্ট
  • চীনের টেনসেন্ট

তবে টিকটক এই তালিকায় ছিল না এবং সেখানেই ভাইরাল হয়েছে বহু ভিডিও, যেখানে সাধারণ নেপালিদের কষ্টের পাশে রাজনীতিবিদের সন্তানদের বিলাসবহুল জীবন তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে গেলে সেখানে কারফিউ জারি করে প্রশাসন। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে জলকামান, লাঠিচার্জ এবং রাবার বুলেট দিয়ে প্রতিরোধ করা হয়।

এই সহিংসতায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, আমরা নেপালে বিক্ষোভকারীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় মর্মাহত। দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করছি।

গত জুলাইয়ে সরকার টেলিগ্রাম নিষিদ্ধ করেছিল অর্থ পাচার ও অনলাইন প্রতারণা রোধের অজুহাতে। এর আগে ৯ মাসের নিষেধাজ্ঞার পর গত আগস্টে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

Tags: নিষেধাজ্ঞা প্রত্যাহারনেপালবিক্ষোভসামাজিক যোগাযোগমাধ্যমে
Previous Post

ভোট কমানোর জন্য প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: শামীম

Next Post

পুলিশের হাতে আটক দুই ভূয়া কার্ডধারী, যা জানালেন ডিসি মাসুদ

Next Post
পুলিশের হাতে আটক দুই ভুয়া কার্ডধারী, ডিসি মাসুদ সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের হাতে আটক দুই ভূয়া কার্ডধারী, যা জানালেন ডিসি মাসুদ

নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে জিএস প্রার্থী হামিমের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো: জিএস প্রার্থী হামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT