চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল ব্র্যান্ডস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
গ্লোবাল ব্র্যান্ডস এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪। সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজনেস কর্পোরেট, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতী ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডসের প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের অ্যাডভাইজার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিটিআরসি সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) এম আবদুল হক।

গ্লোবাল ব্র্যান্ডস এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এছাড়াও উপস্থিত ছিলেন, এমএন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান, জুরি বোর্ডর সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক ড. মতিন রহমান, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, আব্দুল আজিজসহ বিনোদন জগতের ফিল্ম, ড্রামা, ওটিটি, টিভি ও চলচ্চিত্র তারকারা।

বিভিন্ন ব্যক্তি গ্লোবাল ব্র্যান্ডস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসিআই গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান আনিস উদ দৌলা, রহিমআফরোজ এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

ক্রিয়েটিভ কর্পোরেট স্টার সিইও অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশবন্ধু গ্রুপের সিইও মো. ইদ্রিসুর রহমান। এ এছাড়া আরও অনেক গুণী কর্পোরেট ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড গ্রহণের সময় চার ব্যক্তি ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

ক্রিটিক পুরস্কার পেয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, মানবাধিকার খবরের সম্পাদক এমডি রিয়াজ উদ্দিন, ফারজানা করিম, সৈয়দ শাবনাজ, কাজী জারা জামান প্রমুখ।

এ বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘তুফান’, সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন রায়হান রাফি। দেওয়ালের দেশ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শরিফুল রাজ, প্রিয় মালতি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী এবং দেওয়ালের দেশে অভিনয় করে নির্বাচিত হয়েছেন শবনম বুবলী। সেরা ওটিটি পরিচালক’ হিসেবে ‘অসময়’ এবং ‘সেরা ইউটিউব ড্রামা পরিচালক’ হিসেবে ‘শেষমেশ’ নাটকের জন্য নির্বাচিত হয়েছেন কাজল আরেফিন অমি। পাশাপাশি শাকিব খান, মিশুক মণি এবং অন্যান্য শিল্পীদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের সময় অতিথি ও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্প ও বিনোদনের মেলবন্ধন উদযাপন করেন।

ফ্যাশন শোতে সুন্দরী মডেল গাউন পরিধান করে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও বারিশ হক, ফ্যশন শো’তে অংশগ্রহণ করেন পিয়া জান্নাতুলসহ ফ্যাশন তারকারা। কোরিওগ্রাফার ছিলেন ইমু হাশমি। সঙ্গীত পরিবেশন করেন সাবরিনা সাবা। সব মিলে অনুষ্ঠানটি ছিল জমকালো।

Tags: লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
Previous Post

ডাকসু নির্বাচন ঘিরে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন

Next Post

সাজগোজে রিমার্কের দেশীয় ব্র্যান্ডের যাত্রা শুরু

Next Post
প্রাকৃতিক উপাদানে ভরপুর লিলি ব্র্যান্ডের বিউটি ওয়্যার পণ্যসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজগোজে রিমার্কের দেশীয় ব্র্যান্ডের যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন, ছাত্ররা ভিড় করে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন: ফলাফল জানা যাবে যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT