গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কমিটি করা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে। রাজধানীতে মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে যতটা সংস্কার হওয়ার কথা ছিল ততটা হয়নি।








