চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতো ভালো লাগবে দেখার আগে বুঝিনি!

‘আকা’ দেখে বলছে দর্শক, চাইছে 'সিজন ২'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
দুজন মানুষ বাইকে চড়ছেন, একজন পেছনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর পর ‘আকা’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে ফিরেছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সাইকো থ্রিলার গল্পে নির্মিত হইচই-তে মুক্তি পাওয়া এই সিরিজটিতে মজেছে দর্শক।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সিরিজটি দেখে ইতবাচক রিভিউ চোখে পড়ছে। অধিকাংশ দর্শকরাই, ‘আকা’র দ্বিতীয় সিজন দেখতে চান বলে মন্তব্য করছেন।

সিরিজটি আইএমডিবি রেটিং ৭.৭। ক্র্যাকডফ্লিক্স নামে একটি পেইজ থেকে ১০-এ ৮ রিভিউ দিয়ে বলা হচ্ছে, প্রায় তিন ঘণ্টার ডিউরেশন থাকায় পুরো সিরিজটির মধ্যে সিনেম্যাটিক ফিল পাওয়া যায়। চাইলে এটিকে সহজেই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেও দাঁড় করানো যেত।

নাটকীয় দৃশ্যের ছবি যেখানে চারজন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ মোবাশ্বিরা ইসলাম লিখেছেন, এতো ভালো লাগবে দেখার আগে বুঝিনি। অনেকদিন পর অভিনেতা নিশোকে খুঁজে পেলাম। অসাধারণ সিরিজ। সিজন ২-এর অপেক্ষায় থাকলাম। ডাক্তার তানভীর আহমেদ লিখেছেন,“নিশোর পাশাপাশি আজিজুল হাকিম অসাধারণ পারফর্ম করেছেন। চাচা-ভাতিজার কেমিস্ট্রি অন্যরকম ভালো লেগেছে।”

তরিকুল ইসলাম লিখেছেন, সিরিজের চিত্রনাট্য লেটার মার্কস পাবে। মানুষের জীবনের চরম বাস্তবতা কিছু কিছু সংলাপে উঠে এসেছে। দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় থাকলাম। নিশোর অভিনয়ের প্রশংসা করে শিকদার হাবিবুর লিখেছেন, “কেমনে সম্ভব একটা মানুষ অভিনয়ে ডুবে যায়, মনেই হয়না এটা অভিনয় না বাস্তব।”

‘আকা’র গল্পে আজাদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যিনি গভীরভাবে ক্ষতবিক্ষত মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে বারবার ফিরে আসে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়।

নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও আজাদের অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। এই আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়।

অ্যানিমেটেড ডকুমেন্টারি শোতে কুকুর ও বিয়ার চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদ সেই ভুল ধারণাকে উপভোগ করতে থাকে।

গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। এই সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।

ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুট হওয়া আকা ন্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে আকা। নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন নাবিলা, আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ.কে.আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা।

Tags: আকাআজিজুল হাকিমআফরান নিশোইমতিয়াজ বর্ষণএ কে আজাদ সেতুজয়ন্ত চট্টোপাধ্যায়নাবিলানিকিতানিশোভিকি জাহেদলিড বিনোদনশাহেদ আলীসমু চৌধুরীসিনেমাসেমন্তি সৌমীহইচই
Previous Post

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

Next Post

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের ম র দেহ উদ্ধার

Next Post
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের ম র দেহ উদ্ধার

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবতার অবদান ও দায়িত্বের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তহবিল সংগ্রহ করতেই হিমশিম খেতে হয়: অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT