চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক: কাদের সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
কাদের সিদ্দিকী বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবি ও টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী বলেছেন, আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় আমি সব সময়ই রাজি আছি।

রোববার ৭ সেপ্টেম্বর দুপুরে কাদের সিদ্দিকী নিজ বাসভবনে তার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিলো। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সব সময়ই রাজি আছি।

তিনি আরও বলেন, আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। ১০ থেকে ১২ জন লোক ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমি মামলা করবো। কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনে পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করেনি। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ড কী বলে অবহিত করবো। দেশ হাসিনার সাথে ২৬ বছর রাতদিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের বহু প্রোগ্রাম করতে দেয়নি। তারপরেও যদি সবাইকে আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করবো বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এ কোন ষড়যন্ত্র কি না?

তিনি দালালদের ঁহুশিয়ার করে বলেন, আমাদের কিছু আসে যায় না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিনি। কিন্ত জয়বাংলা চলবে না, থাকবে না, তাহলে কি থাকবে? জয়বাংলা থাকবে কী, না থাকবে দেশের মানুষ সেটাকে বিচার করবে। আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুজছে। সেই সুযোগ অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে কী না আমি ঠিক বলতে পারবো না। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ গরীব দুঃখী মানুষ নিরাপদ কেমন করে হয়?

তিনি বলেন, আমি এই সরকারকে সরে আসতে বলবো। আমার বাড়ির উপরে হামলার মধ্যে দিয়ে এই চোরাগুপ্তা হামলা বন্ধ করা হোক, সরকারের কাছে এই নিবেদন করছি। দেশবাসীর কাছে নিবেদন আপনারা জাগ্রত হোন ও রুখে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আজকে বাসাইলে মুক্তিযোদ্ধাদের সমাবেশে আমি অবশ্যই উপস্থিত হবো। মুক্তিযোদ্ধারা ডেকেছে সেখানে ১৪৪ ধারা হোক বা না হোক ১০০জন মুক্তিযোদ্ধা থাকলেও আমি যাবো।

Tags: কাদের সিদ্দিকী
Previous Post

ঐ সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না: জেলেনস্কি

Next Post

নির্বাচনের আগেই বিএনপি কেন সরকারি দল? 

Next Post
বিএনপি প্রতীক, লাল-সবুজ পটভূমিতে গিয়ার ও আগুনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগেই বিএনপি কেন সরকারি দল? 

মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনারা কোন বিশেষ দলের হয়ে কাজ করবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT