চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফসাইডে বাংলাদেশের গোল বাতিল, প্রথমার্ধে গোলশূন্য ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি ফুটবলের প্রথম ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। কোনো দলই গোলের দেখা পায়নি। তবে শুরুর দিকে বাংলাদেশ একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে লিড পায়নি। কর্নার থেকে পাওয়া বলে জালে বল পাঠান ফরোয়ার্ড সুমন রেজা।

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম আক্রমণ করে নেপাল, যদিও সেটি দুর্বল ছিল। ম্যাচের প্রথম কর্নার আসে নবম মিনিটে এবং সেটি আদায় করে নেয় বাংলাদেশ। সেই কর্নার থেকে বাংলাদেশের সুমন রেজা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। এরপর আরও দুটি আক্রমণ করলেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ।

দীর্ঘদিন পর মাঠে নেমে খোলস ছাড়াতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের। সময় গড়ানোর সাথে সাথে রাকিব হোসেন বা সুমন রেজাদের আক্রমণের ধার বাড়তে থাকে। রাইট উইং দিয়ে বেশ ভালো বলের সাপ্লাই দেয়া শুরু করেন রাকিব, সেখান থেকে বেশ কিছু কর্নার আদায় করে নেয় বাংলাদেশ।

২৯ মিনিটের সময় প্রায় গোল হজম করে বসেছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফ্রি কিক থেকে আসা বল হেড করেন নেপালের খেলোয়াড়। তবে বাংলাদেশের গোলকিপার সুজন হোসেন সেই বল ঠেকিয়ে দেন, এ যাত্রায় বেঁচে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

৩৯ মিনিটে লং থ্রোতে আসা বল ডি বক্সের মধ্যে বল পান সুমন রেজা। তার নেয়া শট বাইরে দিয়ে চলে যায়। ভালো সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ৪১ মিনিটের সময় নেপালের সুযোগ আঁটকে যায় বাংলাদেশের রক্ষণে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর দুই মিনিট যোগ করা হয়। তবে কোনো দলই গোলের দেখা না পেলে বিরতিতে যায় দুদল।

Tags: জামালনেপালবাংলাদেশরাকিবলিড স্পোর্টসসুমন
Previous Post

শাকিবের ‘প্রিন্স’-এ ‘অ্যানিমেল’-এর ডিওপি

Next Post

গোয়ালন্দের ঘটনায় কোন ধারায় মামলা, শাস্তি কী, কতজন আটক?

Next Post
গোয়ালন্দে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়ালন্দের ঘটনায় কোন ধারায় মামলা, শাস্তি কী, কতজন আটক?

মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য ব্যক্তিগত: শামীম হায়দার. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য ব্যক্তিগত: শামীম হায়দার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT