চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটের গোলে হার, আসর শেষ বাংলাদেশের

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও লেবাননের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি হয়। ৮৭ মিনিটে ইয়েমেনের হামজা আহমেদকে ফাউল করায় লাল কার্ড দেখেন মজিবর রহমান জনি। ৯৪ মিনিটে গোল করে ইয়েমেনকে জয় উপহার দেন মোহামেদ ইসাম আল আয়ামি।

তিন ম্যাচের বাছাইপর্বে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি শেখ মোরসালিনের বাংলাদেশ। দুই ম্যাচ শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে গ্রুপের তলানির দল লাল-সবুজ দল। হারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি শুধু নিয়ম রক্ষার।

প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হারের ভুল থেকে শিখে এদিন বেশ গুছিয়ে খেলার চেষ্টা ছিল বাংলাদেশের। লেফট উইং থেকে ফাহমিদুল ইসলাম ও রাইট উইংয়ে আল আমিনকে রেখে ফরোয়ার্ডে মিরাজুল ইসলামকে রাখেন কোচ মামুন। বল দখল বা আক্রমণের চেষ্টায় বাংলাদেশ থাকলেও প্রথম ২৫ মিনিটে কোনো ফলাফল আসেনি।

ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ ৩২ মিনিটের সময় ম্যাচের দুর্দান্ত সুযোগ তৈরি করেছিলেন। ডি বক্সের বাইরে থেকে টপকর্নারের দিকে জোরালো শট করেছিলেন অধিনায়ক শেখ মোরসালিন। তবে ইয়েমেনের গোলকিপার ওসমান আল মকরেফ কর্নারের বিনিময়ে এ যাত্রায় বাঁচিয়ে দেন, গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

ইয়েমেন বিরতির মিনিট তিনেরক আগে ভালো সুযোগ তৈরি করে। ডি বক্সের মধ্যে বল পেলেও ইয়েমেনের ফরোয়ার্ড মামদুদ সালে বল বারের অনেক বাইরে দিয়ে মারেন। মিনিট দুই পর আরেকটি ভালো শট বারের সামান্য বাইরে দিয়ে মারেন গাসেম হোসাইন। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

বিরতির পর প্রথম আক্রমণ ছিল বাংলাদেশের, তবে গোলের সম্ভাবনা তৈরি করেছিল ইয়েমেন। রাইট উইং দিয়ে বেশ কিছু আক্রমণ করেন ফরোয়ার্ড আল আমিন। ৫৭ মিনিটের সময় মিরাজুল ইসলাম ভালো বল পান ডি বক্সের মধ্যে, সুযোগ কাজে লাগাতে পারেননি। ৬৬ মিনিটে বাংলাদেশের রাজু আহমেদ জিসান আরেকটি সুযোগ নষ্ট করেন।

খেলার প্রায় শেষ দিকে আক্রমণের পরিমাণ বাড়ায় ইয়েমেন। তবে গত ম্যাচের মত এদিনও শক্ত প্রাচীরের মত দাঁড়িয়ে ছিলেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৮০ মিনিটের সময় গোল হজম থেকে বেঁচে যায় মোরসালিনের দল। ৮৪ মিনিটে ইয়েমেনের আরেকটি গোলের প্রচেষ্টা কর্নারের মাধ্যমে ঠেকিয়ে দেন শ্রাবণ। ৮৮ মিনিটে ইয়েমেনর দুটি গোলের সুযোগ নষ্ট করে দেন শ্রাবণ।

তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৪ মিনিট যোগ করেন রেফারি। সেই চার মিনিটের সময় দলকে আর বাঁচাতে পারেননি শ্রাবণ। মোহামেদ ইসাম আল আয়ামির গোলে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Tags: ইয়েমেনএএফসিবাংলাদেশভিয়েতনামমোরসালিনলিড স্পোর্টস
Previous Post

আজ থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Next Post

দুই সতিনের দ্বন্দ্বে ঘরে আগুন, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী-পুত্র দগ্ধ

Next Post
মাগুরা বাসস্ট্যান্ডের ছবি, শান্ত ও পরিষ্কার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সতিনের দ্বন্দ্বে ঘরে আগুন, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী-পুত্র দগ্ধ

আর্সেনালের খেলোয়াড় গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যামসে গোল করলেই মারা যান বিখ্যাত কেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT