চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
সেলিম প্রধানের গ্রেপ্তার সংক্রান্ত ছবি, ক্যাসিনোকাণ্ডে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচারের মামলায় সাজাপ্রাপ্ত সেলিম প্রধানকে এবার সিসা বার পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন।

তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় অবস্থিত একটি সিসা বারের মালিক এবং সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি বিমান থেকে সেলিম প্রধানকে আটক করেছিল র‍্যাব। পরে তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত। এমনকি দণ্ডপ্রাপ্ত অবস্থায় তিনি গত বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্রও জমা দেন। তবে দণ্ডিত হওয়ায় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।

Tags: গ্রেপ্তারসেলিম প্রধান
Previous Post

আরও যারা ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল

Next Post

চলে গেলেন অক্ষয়-অজয়দের এই সহঅভিনেতা

Next Post
বাংলাদেশি অভিনেতা হাসিমুখে, ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন অক্ষয়-অজয়দের এই সহঅভিনেতা

বাংলাদেশের একজন বক্তা মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেশিরভাগ দেশেই মধ্যস্থতার মাধ্যমে ন্যায়বিচার করা হচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT