চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যামসে গোল করলেই মারা যান বিখ্যাত কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড় গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যারন র‍্যামসে

ইংলিশ প্রিমিয়ার লিগের নামকরা ক্লাবে মাঠ মাতিয়েছেন অ্যারন রামসে। খেলোয়াড়ি জীবনে পারফরম্যান্স ছাপিয়ে এক অদ্ভুত কারণে বিশ্বব্যাপি পরিচিতি পেয়েছেন এই মিডফিল্ডার। তার নামের সঙ্গে জড়িয়ে আছে কাকতালীয় ঘটনা, র‍্যামসের গোল মানেই যেন পৃথিবী থেকে বিদায় নিতেন কোন তারকা বা বিখ্যাত ব্যক্তি। আর তখন থেকেই ইংলিশ গণমাধ্যমগুলো এ ঘটনার নাম দিয়েছে অ্যারন র‍্যামসের ‘অভিশাপ’ বা ‘র‍্যামসে কার্স’।

যদিও বিষয়টি কাকতালীয়, কিন্তু ঘটে আসছে গত ১৪ বছর ধরে। যার সর্বশেষ ঘটনা ঘটেছে ফ্যাশন ডিজাইনার আরমানির মৃত্যুর মাধ্যমে। ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ও ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানির মৃত্যুর আগেও জালের দেখা পেয়েছিলেন এই মিডফিল্ডার।

বর্তমানে মেক্সিকান লিগে পুমা ইউএনএএম হয়ে খেলেন র‍্যামসে। সোমবার অ্যাটলাসের সঙ্গে গোলশূন্য ড্র হতে থাকা ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান র‍্যামসে, তার তিনদিনের মাথায় মারা যান আরমানি।

র‍্যামসের এ কাকতালীয় ঘটনা শুরু হয় ২০১১ সালে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে র‍্যামসের গোলে জয় পায় আর্সেনাল। তার পরের দিন মার্কিন হামলায় পাকিস্তানে প্রাণ হারান আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন।

এরপর ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। তিনি পুমা এবং আর্সেনালের পাশাপাশি খেলেছেন জুভেন্টাস, কার্ডিফ, নটিংহ্যাম ফরেস্ট, নিস, ওয়েলস এবং র‍্যাঞ্জার্সের হয়ে। প্রতিটি ক্লাবের হয়ে তার গোলের পর ঘটেছে এমন কিছু।

লাদেনের ঘটনার পর ২০১১ সালে র‍্যামসের গোলের তিনদিন পর মারা গেছেন অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ২০১১ সালে লিবিয়ার শাসক মুহাম্মদ গাদ্দাফি মারা যান তার গোলের একদিন পর। ২০১৩ সালে হলিউডের বিখ্যাত চলচিত্র নায়ক পল ওয়াকার মারা যান র‍্যামসের গোলের দিনই।

২০১৭ সালে হলিউডের বিখ্যাত জেমসবন্ড খ্যাত নায়ক রজার মুর মারা যান তার গোলের দুদিন পর। ২০১৪ সালে বিখ্যাত বক্সার রবিন কার্টার মারা যান র‍্যামসের গোলের দিন। আরমানির আগে সর্বশেষ ২০২২ সালে ব্রিটিশ কণ্ঠশিল্পী অলিভিয়া নিউটন জো এন মারা যান র‍্যামসের গোলের একদিন পর। এছাড়া আরও ১৫ জন বিখ্যাত ব্যক্তি মারা গেছেন র‍্যমসের গোলের এক থেকে তিনদিনের মধ্যে। যদিও সবার মৃত্যুর পেছনে শারীরিক অসুস্থতা বা বয়সজনিত কারণ ছিল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাব পর্যায়ে ৫৪৭ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন র‍্যামসে। গোল করেছেন ৮০টি, জাতীয় দলের জার্সিতে ৮৬ ম্যাচে করেছেন ২১ গোল। এর মধ্যে ২৫বারই ঘটেছে এমন কাকতালীয় ঘটনা।

Tags: আরমানিআর্সেনালওসামা বিন লাদেনপল ওয়াকারলিড স্পোর্টস
Previous Post

দুই সতিনের দ্বন্দ্বে ঘরে আগুন, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী-পুত্র দগ্ধ

Next Post

‘বিচিত্রার নুরা পাগলা ও গোয়ালন্দের নুরাল পাগলা এক নয়’

Next Post
বিচিত্রার নুরা পাগলা ও গোয়ালন্দের নুরাল পাগলা এক নয়, ছবি দুটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিচিত্রার নুরা পাগলা ও গোয়ালন্দের নুরাল পাগলা এক নয়’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, লাল পাথরে নির্মিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির নির্বাচন কমিশনে আছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT