চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের রেকর্ডই ভাঙতে পারলেন না টাইগার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বলিউড তারকা টাইগার শ্রফের সুপারহিট সিক্যুয়েল ‘বাঘি ৪’। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি।

তবে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘বাঘি ১’, ২, ৩ কে ছাড়িয়ে যেতে পারেনি ছবিটি।

ছবিটির জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে সমালোচক এবং নেটিজেনদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ১১ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা নিঃসন্দেহে ভালো তবে ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজিরর অন্যান্য ছবির প্রথম দিনের আয়কে টক্কর দিতে পারেনি এই ছবি।

২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘বাঘি’ ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২.৮৫ কোটি রুপি। মুক্তির দিনে ‘বাঘি ২’র আয় ছিল ২৫.১০ কোটি রুপি এবং ‘বাঘি ৩’ আয় ছিল ১৭.৩০ কোটি রুপি।

এদিকে এই সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে বলে জানা গেছে। মূলত ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্যের কারণেই ২৩টি দৃশ্য কেটে দিয়েছে সেন্সর বোর্ড।

এ. হর্ষের পরিচালনায় নির্মিত এ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিষেক হয়েছে মিস ইউনিভার্স বিজয়ী হারনাজ সিন্ধুর। এছাড়াও রয়েছেন শ্রেয়স তালপাড়ে, সৌরভ সচদেব, উপেন্দ্র লিমায়ে এবং সোনম বাজওয়া। তবে খলনায়কের ভূমিকায় এই ছবিতে সঞ্জয় দত্ত বেশ মাত করেছেন।

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে সাজিদ নাদিয়াওয়ালা ও এ হর্ষ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিক্যুয়ালটির প্রথম কিস্তি ‘বাঘি’ ২০১৬ সালে মুক্তি পায়। নতুন কিস্তি কতোটা মন জয় করতে পাবে সেটাই এখন দেখার বিষয়।

Tags: টাইগার শ্রফবক্স অফিসবলিউড তারকাশ্রেয়স তালপাড়েসোনম বাজওয়া
Previous Post

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: আবুল খায়ের ভূঁইয়া

Next Post

লক্ষীপুরের রহমতখালী খালে যাত্রীবাহী বাস, নিহত ৫

Next Post
রহমতখালী খালে বাস ডুবে যাওয়ার দৃশ্য, নিহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষীপুরের রহমতখালী খালে যাত্রীবাহী বাস, নিহত ৫

নেতাদের মনোনয়ন নিয়ে আলোচনা করছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT