চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাষ্ট্রপতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মুসলমানদের ইহকাল ও পরকালীন মুক্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কথা ও কর্ম অনুসরণ করা অপরিহার্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও এই শিক্ষার মধ্যেই নিহিত।

শুক্রবার ৫ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, আজ সেই পবিত্র দিন, যেদিন বিশ্বমানবতার মুক্তিদাতা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই ধরাধামে আগমন করেন। তাঁর আগমন মানবজাতির জন্য এনেছে শান্তি, রহমত ও মুক্তির বাণী।

তিনি আরও বলেন, তৎকালীন আরব সমাজের অবিচার, অন্ধকার ও অসত্যের বিপরীতে মহানবী (সা.) সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জগতের জন্য হিদায়াতের মশালধারী করে পাঠিয়েছেন। সকল প্রতিকূলতা মোকাবিলা করে তিনি তাওহীদের বাণী প্রতিষ্ঠা করেন এবং ইসলামের আলো ছড়িয়ে দেন বিশ্বজুড়ে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মহানবী (সা.) সমাজে সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি উম্মতের জন্য দায়িত্ব ও কর্তব্যের দিকনির্দেশনাও দিয়েছেন।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর আদর্শকে সকলের জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের আলোকিত করুক—এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই আদর্শ অনুসরণ করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন।

Tags: ঈদে মিলাদুন্নবীরাষ্ট্রপতিরাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনশুভেচ্ছা বার্তা
Previous Post

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: হুন্দাই কোম্পানির কয়েকশ কর্মী আটক

Next Post

সত্যিই কি ফাঁস হয়ে গেল শাহরুখের ‘কিং’ এর লুক?

Next Post
শাহরুখ খান তার নতুন লুকের ছবি, গ্ল্যামারাস ও স্টাইলিশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি ফাঁস হয়ে গেল শাহরুখের ‘কিং’ এর লুক?

ইমরান খানের বোনের দিকে ডিম নিক্ষেপের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বোনের দিকে ডিম নিক্ষেপ, গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT