চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, শেষ বলে জিতল দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, শেষ বলে জিতেছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে। শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে জিতেছে অ্যান্টিগা। দলের জয়ের দিনে মলিন ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স। বল হাতে খরুচে প্রদর্শনীর পর ব্যাটিংয়েও তেমন ভালো করতে পারলেন না তিনি।

বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে শনিবার টসে হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবদের অ্যান্টিগা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ রয়্যালস। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে অ্যান্টিগা। তাতে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফ একরকম নিশ্চিতই করে ফেলল তারা।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। তিনটি ওয়াইডসহ প্রথম বলেই ৫ রান দেন শেরফান রাদারফোর্ড। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের চার বলে আর ৫ রানের বেশি দেননি তিনি। ফলে শেষ বলে বাকি থাকে ২ রান। ম্যাচ সুপার ওভারে গড়ানোর সম্ভাবনা জাগলেও সেটি হতে দেননি শামার স্প্রিঙ্গার। শর্ট অব লেংথ বল মিড উইকেটের দিকে খেলে অনায়াসে দুই রান নিয়ে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন তিনি।

দলকে জেতানোর নায়ক অবশ্য গাউস। ওপেনিংয়ে নেমে শেষপর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৮৫ রান করেন যুক্তরাষ্ট্রের ওপেনার। দুর্দান্ত ইনিংসে ৫ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

পাঁচ নম্বরে নেমে সাকিবের ব্যাট থেকে আসে একটি করে চার ও ছক্কায় ১২ বলে ১৫ রান। ইথান বশের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। আগের ম্যাচে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে বার্বাডোজের হয়ে কেবল ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ব্র্যান্ডন কিং। ৬ চারের সঙ্গে ৭ ছক্কায় ৬৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার।

ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে যাওয়া সাকিব ৩ ওভারে করেন ৩টি ডট বল। ৪টি চারের পাশাপাশি ১টি ছক্কা হজম করে ৩৩ রান দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাননি কোন উইকেট।

Tags: অ্যান্টিগাবার্বাডোজবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসিপিএল
Previous Post

হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে: ট্রাম্প

Next Post

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির নিন্দা

Next Post
নাশকতামূলক আগুনে কেন্দ্রীয় কার্যালয়ের দরজা পুড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির নিন্দা

আহত শিশুসহ লোকজন হাসপাতালে ভর্তি, জয়পুরহাটে শেয়ালের কামড়ে আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে এক রাতে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, এলাকাজুড়ে আতঙ্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT